সোমবার রাত ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত ৪৮ শিক্ষার্থীকে দ্রুত ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, ভর্তি হওয়া ৪৮ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।






