ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে

প্রকাশ:
Print news

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে স্থানীয় বাসিন্দারা রেলপথ ও সড়ক অবরোধ করেছেন। রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ অবরোধ করলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি আখাউড়া-আগরতলা সড়কেও বিক্ষোভকারীরা অবরোধ সৃষ্টি করায় সব ধরনের যান চলাচল অচল হয়ে পড়েছে।

বিক্ষোভকারীদের দাবি, চলতি বছরের মে মাসে সদর উপজেলার ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল নিয়ে নতুন একটি ইউনিয়ন গঠন করে সেটিকে আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়। গত ৪ জুন এই সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়। স্থানীয়রা শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন, কিন্তু তাদের দাবির কোনো সুরাহা হয়নি।

অবরোধের ফলে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে। এছাড়া সড়ক অবরোধের কারণে ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনগুলো আটকা পড়ে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে নতুন ‘বরিশল’ উপজেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা তাদের ক্ষোভকে আরও বাড়িয়ে দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।

শেয়ার করুন
শিরোনাম :
সিলেট টেস্ট বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ এআইয়ের প্রভাবে কমছে চাকরি, ভবিষ্যতে দক্ষ নেতৃত্বের সংকট? শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর পুঁজিবাদের চলমান সংকট: পরার্থপরতার মলম কি সমাধান? জেদ্দায় হজ সম্মেলনে অংশ নিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী গাজায় বন্যায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপাকে লাখো বাস্তুচ্যুত মানুষ কাতারএনার্জি সরবরাহ করবে ২৬টি এলএনজি কার্গো দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার খাগড়াছড়িতে বাম্পার ফলন, লোকসানের দুশ্চিন্তায় আমন চাষিরা ক্যান্সারে আক্রান্ত পিটার বাটলার, বিকল্প কোচ খুঁজছে বাফুফে সিলেট টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান কর অঞ্চল দিনাজপুরে ২৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ গাছ না কেটেই সুফলভোগীদের পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন কাতারে বাংলাদেশ দূতাবাসে পালিত হলো ঐতিহাসিক ৭ই নভেম্বর ২০২৮ নির্বাচনে কাউকে সমর্থন দেবেন না ট্রাম্প ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহ এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে হারল বাংলাদেশ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার সিলেট টেস্ট বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ এআইয়ের প্রভাবে কমছে চাকরি, ভবিষ্যতে দক্ষ নেতৃত্বের সংকট? শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর পুঁজিবাদের চলমান সংকট: পরার্থপরতার মলম কি সমাধান? জেদ্দায় হজ সম্মেলনে অংশ নিলেন বাংলাদেশের ধর্মমন্ত্রী গাজায় বন্যায় প্লাবিত ৭০ হাজার তাঁবু, বিপাকে লাখো বাস্তুচ্যুত মানুষ কাতারএনার্জি সরবরাহ করবে ২৬টি এলএনজি কার্গো দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার খাগড়াছড়িতে বাম্পার ফলন, লোকসানের দুশ্চিন্তায় আমন চাষিরা ক্যান্সারে আক্রান্ত পিটার বাটলার, বিকল্প কোচ খুঁজছে বাফুফে সিলেট টেস্ট জিততে বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান কর অঞ্চল দিনাজপুরে ২৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ গাছ না কেটেই সুফলভোগীদের পাওনা বুঝিয়ে দেওয়ার আহ্বান আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন কাতারে বাংলাদেশ দূতাবাসে পালিত হলো ঐতিহাসিক ৭ই নভেম্বর ২০২৮ নির্বাচনে কাউকে সমর্থন দেবেন না ট্রাম্প ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহ এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে হারল বাংলাদেশ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার