খাগড়াছড়িতে বাম্পার ফলন, লোকসানের দুশ্চিন্তায় আমন চাষিরা

প্রকাশ:
Print news

খাগড়াছড়ির বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। ব্যস্ত সময় পার করছেন চাষিরা, ঘরে তোলার প্রস্তুতি চলছে ফসল কাটার। তবে বাম্পার ফলন হলেও কৃষকদের মুখে হাসি নেই। সার ও কীটনাশকের চড়া দাম, শ্রমিকের উচ্চ মজুরি এবং ধানের ন্যায্য বাজারমূল্য না পাওয়ায় তারা লোকসানের শঙ্কায় দিন কাটাচ্ছেন। চাষিদের অনেকেই মাঠ থেকে ধান কেটে মাড়াই শেষে ঘরে তুলতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। এখন ধান চাষে রোগবালাই খুব বেশি দেখা দিচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ২৯ হাজার ৪২০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে ২৯ হাজার ৭৪৯ হেক্টর জমিতে এবং ৮৫ হাজার ৭১৬ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, জুলাই মাসের অতিবৃষ্টি ও বন্যায় সদর, দীঘিনালা ও মহালছড়ি উপজেলায় চাষাবাদ নিয়ে চ্যালেঞ্জ তৈরি হলেও দ্রুত ৫ হাজার কেজি বীজ সরবরাহ করায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। দুর্গত এলাকার কৃষকদের জন্য দ্রুত ৫ হাজার কেজি বীজ সরর্বরাহ করতে পারায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্র অর্জন হয়েছে।

সদর উপজেলার বটতলী গ্রামের কৃষক মিশুক চাকমার মতে, বন্যা ও অতিবৃষ্টির প্রভাব কাটিয়ে ভালো ফলন হলেও উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়ে গেছে। সঠিক সময়ে সার না পাওয়া এবং ছত্রাকনাশকের অতিরিক্ত দাম তাদের মুনাফায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কমলছড়ির কৃষক বাবলু চাকমার ভাষ্যমতে, বাজারে ধানের দাম কম থাকায় ফলন ভালো হলেও তারা আর্থিক সংকটে ভুগছেন। তিনি সরকারিভাবে ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি কীটনাশকের দাম নিয়ন্ত্রণের জোর দাবি জানান। এরসঙ্গে যুক্ত হয়েছে সঠিক সময়ে সার না পাওয়ার দুর্ভোগ। কৃষক তার উৎপাদিত ফসলের সঠিক বাজারদর পেলে ধান চাষে তাদের আগ্রহ বাড়বে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খাগড়াছড়ি শাখার সহ-সভাপতি সৈকত দেওয়ান কৃষকদের কষ্টের বিষয়টি তুলে ধরে বলেন, ধান উৎপাদনে কৃষকরা লাভবান হতে পারছেন না, উল্টো রোগবালাইয়ের প্রকোপে কীটনাশকের পেছনে খরচ বাড়ছে। সিন্ডিকেটের দৌরাত্ম্য ও সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির সময় হয়রানির অভিযোগও রয়েছে। তার মতে, সার সহজলভ্য করা এবং কীটনাশকের দাম সহনীয় পর্যায়ে আনা গেলে কৃষকরা ফসল উৎপাদনে আগ্রহী হয়ে উঠবেন।

শেয়ার করুন
শিরোনাম :
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা: জেনে নিন সময়সূচি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস কাতারের আমীরের সঙ্গে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক ৪৯৫ ক্রীড়া কর্মকর্তা ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের টঙ্গীতে শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকা সফর: স্কোয়াডে মাহফিজুল ও ফিরলেন নাঈম অস্বীকার করল চীন |: এনভিডিয়ার ‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারিতে তোলপাড়, গুপ্তচরবৃত্তির ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যৌথ সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে তৎপরতা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ হাসিনার দেশে ফেরার তৎপরতা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড, চালকের মৃত্যু অনেক পথ বাকি’ -: অ্যাটলেটিকোকে হারিয়ে বার্সা কোচ নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: দগ্ধ ৪৮, আইসিইউতে তিন শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৭ আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা: জেনে নিন সময়সূচি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ ফ্রান্সের সুপারমার্কেটে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস কাতারের আমীরের সঙ্গে ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের দ্বিপক্ষীয় বৈঠক ৪৯৫ ক্রীড়া কর্মকর্তা ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের টঙ্গীতে শিক্ষার্থীকে গরম ইস্ত্রি দিয়ে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকা সফর: স্কোয়াডে মাহফিজুল ও ফিরলেন নাঈম অস্বীকার করল চীন |: এনভিডিয়ার ‘হানিট্র্যাপ’ কেলেঙ্কারিতে তোলপাড়, গুপ্তচরবৃত্তির ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের সত্যতা নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে যৌথ সম্ভাব্যতা যাচাইয়ে ইডটকো ও ফ্লোসোলার শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে তৎপরতা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ হাসিনার দেশে ফেরার তৎপরতা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর