কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী বুধবার (৪ নভেম্বর ২০২৬) সড়ক নিরাপত্তা জোরদার ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ‘২০২৬ সালের ১৯ নম্বর আইন’ জারি করেছেন।
আমীরি দেওয়ান জানিয়েছে, এই নতুন আইনটি অবিলম্বে কার্যকর করা হচ্ছে। খুব দ্রুত এটি সরকারি গেজেটে প্রকাশ করা হবে। গেজেটে প্রকাশের পরই নতুন আইনের বিভিন্ন ধারা, বিধিমালা এবং লঙ্ঘনের জন্য নির্ধারিত জরিমানার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানা যাবে।






