আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। এই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী কোনো যানবাহনের জন্য টোল দিতে হবে না।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। ওই নির্দিষ্ট সময়ে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরণের যানবাহন সম্পূর্ণ টোলমুক্ত সুবিধা পাবে।






