যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:
Print news

জাপানের টোকিওস্থ নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে তাৎক্ষণিকভাবে যাত্রা স্থগিত করা হয়। পরে কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শেষ করে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার পথে যাত্রা শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, উড়োজাহাজটি টার্মিনাল থেকে পুশব্যাক করার পর রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত একটি সংকেত দেখা দেয়।

যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পাইলট উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন এবং কন্ট্রোল টাওয়ারের সাথে সমন্বয় করে বিমানটিকে পুনরায় পার্কিং এলাকায় ফিরিয়ে আনা হয়। নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর পাইলট ককপিট থেকে যান্ত্রিক ত্রুটির বিষয়টি যাত্রীদের অবহিত করেন এবং বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর প্রকৌশলীরা দ্রুত মেরামত সম্পন্ন করে ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করেন।

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এছাড়া জাপানি বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সফরের শেষভাগে তিনি জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করেছেন।

শেয়ার করুন
শিরোনাম :
ই-জোন এইচ আর এম লিমিটেডে ১১৬৯ জনের বিশাল নিয়োগ ইসরাইল নির্বাচনে নেতানিয়াহুর জোটের বড় পরাজয়, সংখ্যাগরিষ্ঠতা নেই কারোর নিজেদের চাঁদায় খেলার মাঠ কিনলেন টাঙ্গাইলের গ্রামবাসী যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানে হিমবাহের হ্রদ উপচে বন্যার শঙ্কা, পশ্চিমবঙ্গে সতর্কতা স্বামীর জামিন করানোর প্রলোভনে ধর্ষণচেষ্টা: যুবদল নেতার বিরুদ্ধে মামলা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ, বেতন ৮৩ হাজার টাকা যান্ত্রিক ত্রুটির কারণে বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী ভোগের প্রচ্ছদ প্রতিবেদনে ক্যারিয়ার ও জীবন নিয়ে বললেন ক্যাটরিনা এলপিজির দাম ও কমিশন বৃদ্ধির প্রস্তাবে গণশুনানি বিইআরসির এআই প্রযুক্তির সাহায্যে উদ্ধার হলো ২০ বছর আগের হারানো চিত্রকর্ম সেক্স সিম্বল তকমার আড়ালে থাকা মানুষটিকে নিয়ে যা বললেন জিনাত আমান ভিনিসিয়ুস নিয়ম লঙ্ঘনে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার মাদকবিরোধী শপথ নিল কিশোরগঞ্জের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী ইজি ফ্যাশনে ৬০০ সেলসম্যান নিয়োগ ও যুক্তরাষ্ট্রে আশফাকুর রহমানের পিএইচডি সুযোগ ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা উঠে এল নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী |: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে ৫ বছরের কারাদণ্ড মিরপুর টেস্টে উইন্ডিজের দাপট, বিপাকে বাংলাদেশ ই-জোন এইচ আর এম লিমিটেডে ১১৬৯ জনের বিশাল নিয়োগ ইসরাইল নির্বাচনে নেতানিয়াহুর জোটের বড় পরাজয়, সংখ্যাগরিষ্ঠতা নেই কারোর নিজেদের চাঁদায় খেলার মাঠ কিনলেন টাঙ্গাইলের গ্রামবাসী যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানে হিমবাহের হ্রদ উপচে বন্যার শঙ্কা, পশ্চিমবঙ্গে সতর্কতা স্বামীর জামিন করানোর প্রলোভনে ধর্ষণচেষ্টা: যুবদল নেতার বিরুদ্ধে মামলা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ, বেতন ৮৩ হাজার টাকা যান্ত্রিক ত্রুটির কারণে বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী ভোগের প্রচ্ছদ প্রতিবেদনে ক্যারিয়ার ও জীবন নিয়ে বললেন ক্যাটরিনা এলপিজির দাম ও কমিশন বৃদ্ধির প্রস্তাবে গণশুনানি বিইআরসির এআই প্রযুক্তির সাহায্যে উদ্ধার হলো ২০ বছর আগের হারানো চিত্রকর্ম সেক্স সিম্বল তকমার আড়ালে থাকা মানুষটিকে নিয়ে যা বললেন জিনাত আমান ভিনিসিয়ুস নিয়ম লঙ্ঘনে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার মাদকবিরোধী শপথ নিল কিশোরগঞ্জের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী ইজি ফ্যাশনে ৬০০ সেলসম্যান নিয়োগ ও যুক্তরাষ্ট্রে আশফাকুর রহমানের পিএইচডি সুযোগ ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের সুরতহাল প্রতিবেদনে যা উঠে এল নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী |: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে ৫ বছরের কারাদণ্ড মিরপুর টেস্টে উইন্ডিজের দাপট, বিপাকে বাংলাদেশ