ভারতের আসাম রাজ্যে বাল্যবিবাহ রোধে চলমান বিশেষ পুলিশি অভিযানে গত এক সপ্তাহে ৫০০ জনের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, মোট ৫২৪ জনকে আটক করা হয়েছে এবং এর প্রেক্ষিতে ৪৪১টি মামলা নথিবদ্ধ করা হয়েছে। ২০২৩ সালে শুরু হওয়া এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায় পুলিশ নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আসামকে সম্পূর্ণ বাল্যবিবাহমুক্ত রাজ্যে পরিণত করার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে। অপ্রাপ্তবয়স্কদের বিয়ের আয়োজনে বর ছাড়াও বিয়ে সম্পাদনের সঙ্গে যুক্ত বা সহায়তাকারী পরিবারের সদস্য ও অভিভাবকদেরও আইনের আওতায় আনা হচ্ছে। আমরা আসামকেবাল্যবিবাহমুক্ত রাজ্যে পরিণত করব। ”। অপ্রাপ্তবয়স্কদের বিয়েতে বর ছাড়াও বিয়ের আয়োজন, সহায়তা বা সম্পাদনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সর্বশেষ মঙ্গলবার ধুবড়ি জেলায় সদর থানার অধীনে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গৌরীপুর, গোলকগঞ্জ, আগমনী, সাপটগ্রাম, বিলাসিপাড়া, চাপর ও ফকিরগঞ্জ এলাকায় আরও ৪৬ জনকে আটক করেছে পুলিশ। একইদিনে নগাঁও জেলার জুরিয়া এলাকা থেকে ৫ জন এবং চরাইদেও জেলার মোরানহাট থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও বকো-ছয়গাঁও সহ-জেলায় রাতভর অভিযানে ১২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে গ্রেপ্তার হোন ৫ জন।
গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অপ্রাপ্তবয়স্ক কনের বর ছাড়াও বিয়ের আয়োজন বা সহযোগিতার দায়ে অভিযুক্ত বাবা-মা ও স্থানীয় অভিভাবকদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে।






