কটিয়াদীতে ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪

প্রকাশ:
Print news

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের পশ্চিম মসূয়া গ্রামের প্রবাসী ও স্থানীয় যুবকদের উদ্যোগে এক ব্যতিক্রমী কার্যক্রম সম্পন্ন হয়েছে। শিশুদের নিয়মিত মসজিদে আসা এবং জামাতে নামাজ আদায়ে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে টানা ৪০ দিন নিয়ম মেনে নামাজ পড়ার শর্ত পূরণ করে ১৪ জন শিশু বাইসাইকেল পুরস্কার জিতেছে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আরও পাঁচ শিশুকে সান্ত্বনা পুরস্কার হিসেবে টেবিল লাইট দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে পশ্চিম মসূয়া বায়তুল আকসা জামে মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ থেকে ১২ বছর বয়সী বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। শিমুহা আব্দুল মাজিদ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মসূয়া ইউনিয়ন জামায়াতের আমির ও নূর হুসাইল আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বায়তুল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তানযীল আহমেদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মসূয়া উমর বিন খাত্তাব (রা.) জামে মসজিদের খতিব মাওলানা জহিরুল ইসলাম তিতাস, আছিমুন্নেছা ইসলামিক শিক্ষা ইনস্টিটিউট সালাফিয়্যাহ কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা রাকিবুল হাসান এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক মো. আল-আমিন হুসাইন। এ সময় স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিশুদের এই সাফল্যে উৎসাহ প্রদান করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য কেবল শিশুদের পুরস্কৃত করা নয়, বরং ছোটবেলা থেকেই তাদের মধ্যে নিয়মিত নামাজ আদায়ের অভ্যাস গড়ে তোলা এবং মসজিদের সঙ্গে একটি আত্মিক সম্পর্ক তৈরি করা। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়ের এই অভিনব কর্মসূচি শিশুদের মনে নামাজের প্রতি গভীর আগ্রহ তৈরি করেছে। এলাকাবাসীর মতে, প্রবাসীদের আর্থিক ও মানসিক সহযোগিতায় নেওয়া এমন প্রশংসনীয় উদ্যোগ শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং জেলার অন্যান্য মসজিদের জন্য এটি একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। বিশেষ করে প্রবাসে থেকেও নিজ এলাকার শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে প্রবাসীদের এই আর্থিক ও মানসিক সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।

শেয়ার করুন
শিরোনাম :
৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে অফিসার পদের প্রবেশপত্র অবরোধে থমথমে সাজেক: পর্যটন বন্ধে বড় লোকসানের শঙ্কা অনুশীলন মাঠে অসুস্থ বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রকাশ্যে এলো সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তির মূল নথি ওলেশকিতে যুদ্ধবিরতি নিশ্চিত করলেন মেলানিয়া ট্রাম্প সাফের আগে সাদ-সোহেলকে বিশেষ নির্দেশনা দেবেন বাফুফে সভাপতি কটিয়াদীতে ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ কক্সবাজারে হোটেলে ফের আগুন শিঙাড়া ও কাঁচা মরিচ: হানিফ সংকেতকে নিয়ে স্মৃতিচারণ লাভলুর নওগাঁয় শেখ হাসিনার ফেরা নিয়ে মাইকিং সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ সাত দিন পর জামিনে মুক্ত ককরোচ নেতা সৌরভ ও ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা রুখলেন ট্রাম্প নারী বাউলশিল্পীর গানে আপত্তি, সুনামগঞ্জে ঘরোয়া আসর বাতিল বাংলাদেশের ওয়ানডে ব্যাটিংয়ে দৈন্যদশা: কাটবে কি সংকট? পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা ৬৮তম জন্মদিনে হানিফ সংকেতের অন্য রকম ভাবনা হাসপাতালে চিকিৎসাধীন ড. মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি ৭ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে অফিসার পদের প্রবেশপত্র অবরোধে থমথমে সাজেক: পর্যটন বন্ধে বড় লোকসানের শঙ্কা অনুশীলন মাঠে অসুস্থ বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রকাশ্যে এলো সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তির মূল নথি ওলেশকিতে যুদ্ধবিরতি নিশ্চিত করলেন মেলানিয়া ট্রাম্প সাফের আগে সাদ-সোহেলকে বিশেষ নির্দেশনা দেবেন বাফুফে সভাপতি কটিয়াদীতে ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ কক্সবাজারে হোটেলে ফের আগুন শিঙাড়া ও কাঁচা মরিচ: হানিফ সংকেতকে নিয়ে স্মৃতিচারণ লাভলুর নওগাঁয় শেখ হাসিনার ফেরা নিয়ে মাইকিং সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ সাত দিন পর জামিনে মুক্ত ককরোচ নেতা সৌরভ ও ইরানে ইসরায়েলি হামলার পরিকল্পনা রুখলেন ট্রাম্প নারী বাউলশিল্পীর গানে আপত্তি, সুনামগঞ্জে ঘরোয়া আসর বাতিল বাংলাদেশের ওয়ানডে ব্যাটিংয়ে দৈন্যদশা: কাটবে কি সংকট? পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা ৬৮তম জন্মদিনে হানিফ সংকেতের অন্য রকম ভাবনা হাসপাতালে চিকিৎসাধীন ড. মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি