চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থা। সম্প্রতি প্রকাশিত একাধিক নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, চাকরির শুরুতেই বেতন ৩০ হাজার টাকা থেকে শুরু করে ৪৬ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে তরুণ ও অভিজ্ঞদের জন্য বেশ কিছু আকর্ষণীয় সুযোগ তৈরি হয়েছে যেখানে পদমর্যাদা ও আর্থিক সুবিধার সমন্বয় রয়েছে। তবে এসব পদে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ের ডিগ্রি, বয়সের সীমাবদ্ধতা এবং কিছু ক্ষেত্রে কারিগরি বা মাঠপর্যায়ের কাজের দক্ষতার প্রয়োজনীয়তা রয়েছে। চাকরির বিজ্ঞপ্তিতে শুধু পদসংখ্যা নয়, বেতনও এখন প্রার্থীদের বড় আকর্ষণ। বিশেষত তরুণদের কাছে চাকরির শুরুতে মানসম্মত বেতন গুরুত্বপূর্ণ। দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোয়ও এখন বিশেষায়িত পদের চাহিদা তৈরি হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে ৩০ জন কর্মকর্তা নিয়োগ দিচ্ছে। এই পদে যোগদানের শুরুতেই মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার টাকা। আগ্রহী প্রার্থীদের স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রির পাশাপাশি ঋণ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই নিয়োগে আবেদনের শেষ সময় ২০ অক্টোবর। অন্যদিকে, প্রাণ-আরএফএল গ্রুপ ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে শুরুর বেতন মাসিক ৪০ হাজার টাকা। যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী ফ্রেশাররাও এখানে আবেদনের সুযোগ পাচ্ছেন, আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর। অভিজ্ঞ পেশাজীবীদের পাশাপাশি নতুন স্নাতকদের জন্যও করপোরেট খাতে ভালো বেতনের সুযোগ তৈরি হয়েছে।
বেসরকারি বিমান চলাচল খাতেও কর্মী প্রয়োজন। ইউএস-বাংলা এয়ারলাইনস ‘এক্সিকিউটিভ-নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং’ পদে কর্মী নিচ্ছে, যেখানে মাসিক বেতন ৩৫ হাজার টাকা। ফুড অ্যান্ড নিউট্রিশন বা খাদ্যবিজ্ঞানে স্নাতক পাস প্রার্থীরা ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। এই পদের সাথে উৎসব বোনাস, দুপুরের খাবার এবং জীবনবিমার মতো অতিরিক্ত সুবিধা দেওয়া হবে।
সরকারি ও স্বায়ত্তশাসিত খাতে সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে পেট্রোবাংলা ও এর অধীনস্থ ১২টি কোম্পানি থেকে। নবম ও দশম গ্রেডের বিভিন্ন পদে মোট ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। এর মধ্যে নবম গ্রেডের বেতন স্কেল ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডের বেতন ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। এই নিয়োগপ্রক্রিয়ায় আবেদন শুরু হবে ১৮ অক্টোবর এবং চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। সাধারণ প্রশাসনিক পদের পাশাপাশি প্রকৌশল, আইটি, কেমিক্যাল, পেট্রোলিয়াম, ভূতত্ত্ব ও রসায়ন বিভাগের প্রার্থীদের জন্য এই সুযোগটি বড় ভূমিকা রাখবে। বেতন স্কেল: ৮২৫০ থেকে ৩০২৩০ টাকা। বেতন স্কেল: ৪৪ হাজার টাকা থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা এবং দশম গ্রেডের বেতন স্কেল ৩২ হাজার টাকা থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।
উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষকতার সুযোগও এসেছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯টি বিভাগে ১৯ জন প্রভাষক নিয়োগ দেওয়া হচ্ছে। নবম গ্রেডের এই পদগুলোতে আবেদনের শেষ তারিখ ১৪ অক্টোবর। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়েও (বুটেক্স) ৪৪ হাজার টাকা শুরুর স্কেলে প্রভাষকসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, যেখানে আবেদনের সুযোগ রয়েছে ২৯ অক্টোবর পর্যন্ত। এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইনসে সহকারী ব্যবস্থাপক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহকারী কম্পট্রোলার ও সেকশন অফিসার পদেও ৩০ হাজার টাকার বেশি বেতন স্কেলের নিয়োগ কার্যক্রম চলছে। এই দুই প্রতিষ্ঠানে আবেদনের শেষ সময় ২০ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। অভিজ্ঞতার শর্ত শিথিল রেখে ফ্রেশারদেরও এতে সুযোগ দেওয়া হয়েছে।






