হলিউডে বড় মেরুকরণ: ১১১ বিলিয়ন ডলারে এক হলো প্যারামাউন্ট-ওয়ার্নার

প্রকাশ:
Print news

কয়েক মাসের তীব্র করপোরেট প্রতিদ্বন্দ্বিতা, নেটফ্লিক্সের সঙ্গে লড়াই, আইনি জটিলতা এবং নানা অনিশ্চয়তার পর অবশেষে হলিউডের শক্তিশালী দুই প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি একীভূত হওয়ার চুক্তি সম্পন্ন হয়েছে। ১১১ বিলিয়ন ডলার মূল্যের এই বিশাল চুক্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠান দুটি এখন থেকে ‘স্কাইড্যান্স করপোরেশন’ নামে যৌথভাবে পরিচালিত হবে। এই নতুন বিশাল প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিয়েছেন ডেভিড এলিসন। ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির বিদ্যমান ঋণ গ্রহণসহ এই চুক্তির মোট মূল্য দাঁড়িয়েছে ১১১ বিলিয়ন ডলারে।

এই একীভূতকরণের ফলে সিবিএস, সিএনএন, এমটিভি, কমেডি সেন্ট্রাল ও টিবিএসের মতো প্রভাবশালী সব টেলিভিশন নেটওয়ার্ক এবং প্যারামাউন্ট প্লাস ও এইচবিও ম্যাক্সের মতো জনপ্রিয় স্ট্রিমিং সেবা এখন একই ছাতার নিচে চলে এসেছে। নতুন এই স্কাইড্যান্সের বার্ষিক আয় প্রায় ৭০ বিলিয়ন ডলার হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে আয়ের পাশাপাশি প্রতিষ্ঠানটিকে প্রায় ৮০ বিলিয়ন ডলারের বিশাল নিট ঋণের বোঝা বহন করতে হবে, যা সামাল দেওয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। স্ট্রিমিং ব্যবসাতেও বড় পরিবর্তন আসছে।

চুক্তি সম্পন্ন হওয়ার পর ডেভিড এলিসন এক বিবৃতিতে বলেন, এটি শুধু স্কাইড্যান্সের জন্য নয়, বরং পুরো চলচ্চিত্র ও বিনোদন শিল্পের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এলিসনের ভাষ্যমতে, শুরু থেকেই তাদের মূল পরিকল্পনা ছিল ঐতিহ্যবাহী এই দুই স্টুডিওকে এক করে বিশ্ববাজারে শক্তিশালী প্রতিযোগী হিসেবে আবির্ভূত হওয়া। মানুষের প্রতিভা, অঢেল সম্পদ এবং বিস্তৃত পরিসরকে কাজে লাগিয়ে সব প্ল্যাটফর্মে দর্শকদের কাছে মানসম্পন্ন গল্প পৌঁছে দেওয়াই নতুন প্রতিষ্ঠানের লক্ষ্য।

চুক্তির পথপরিক্রমা ছিল বেশ জটিল। গত বছরের শেষ দিকে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কেনার দৌড়ে শুরুতে নেটফ্লিক্স এগিয়ে ছিল এবং ডিসেম্বরে তারা প্রায় ৮২ বিলিয়ন ডলারে প্রতিষ্ঠানটির কিছু সম্পদ কেনার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল। কিন্তু পরবর্তী সময়ে প্যারামাউন্ট স্কাইড্যান্স পাল্টা প্রস্তাব নিয়ে আসায় সমীকরণ বদলে যায়। এখন নতুন এই স্কাইড্যান্সের কার্যক্রম স্টুডিওস, ডিরেক্ট-টু-কনজ্যুমার এবং টিভি মিডিয়া—এই তিনটি প্রধান বিভাগে পরিচালিত হবে। এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে প্যারামাউন্ট প্লাস ও এইচবিও ম্যাক্সকে একীভূত করে একটি একক স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরি করা হবে। গত ডিসেম্বরে ঋণসহ প্রায় ৮২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্সের কিছু সম্পদ কিনতে সম্মত হয়েছিল প্রতিষ্ঠানটি।

ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে একীভূত হওয়ার পর আগামী তিন বছরে বার্ষিক ৬ বিলিয়ন ডলারের বেশি খরচ কমানোর পরিকল্পনা হাতে নিয়েছে স্কাইড্যান্স। প্রযুক্তিগত উন্নয়ন, কার্যক্রমের সমন্বয়, বিপণন ও আবাসনসহ বিভিন্ন খাতে এই ব্যয় সংকোচন করা হবে। তবে এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়তে পারে কর্মসংস্থানের ওপর। আগামী কয়েক মাসের মধ্যে সাবেক প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির হাজারো কর্মী ছাঁটাইয়ের ঝুঁকিতে রয়েছেন। ২০২৬ ও ২০২৭ সালে নিট ঋণ এবং সমন্বিত আয়ের অনুপাত প্রায় সাত গুণ থেকে কমিয়ে ২০২৯ সালের শেষ নাগাদ তিন গুণে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নতুন এই করপোরেট সত্তা। প্রযুক্তি, বিভিন্ন কার্যক্রমের সমন্বয়, পণ্য ও সেবা কেনাকাটা, বিপণন ও আবাসন খাত থেকে মূলত এই ব্যয় কমানো হবে।

শেয়ার করুন
শিরোনাম :
হলিউডে বড় মেরুকরণ: ১১১ বিলিয়ন ডলারে এক হলো প্যারামাউন্ট-ওয়ার্নার চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২২ বছর পর মুক্তি পেলেন শ্রমিক নেতা নুরুল আমিন নেশনস লিগে জিদানের অগ্নিপরীক্ষা: প্রতিপক্ষ বেলজিয়ামের প্রতিশোধের নেশা নোয়াখালীর নতুন কূপে মিলল গ্যাসের সন্ধান কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বিক্ষোভ ও পুলিশি বাধা বাবাকে হারালেন সংগীতশিল্পী পিজিত মহাজন সাইবার সুরক্ষা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয় নড়াইলে প্রতিপক্ষের হামলায় পাঁচ মামলার অভিযোগে জড়িত ব্যক্তি নিহত জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান হলিউডে বড় মেরুকরণ: ১১১ বিলিয়ন ডলারে এক হলো প্যারামাউন্ট-ওয়ার্নার চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২২ বছর পর মুক্তি পেলেন শ্রমিক নেতা নুরুল আমিন নেশনস লিগে জিদানের অগ্নিপরীক্ষা: প্রতিপক্ষ বেলজিয়ামের প্রতিশোধের নেশা নোয়াখালীর নতুন কূপে মিলল গ্যাসের সন্ধান কর্মসংস্থানের দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বিক্ষোভ ও পুলিশি বাধা বাবাকে হারালেন সংগীতশিল্পী পিজিত মহাজন সাইবার সুরক্ষা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয় নড়াইলে প্রতিপক্ষের হামলায় পাঁচ মামলার অভিযোগে জড়িত ব্যক্তি নিহত জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান