ইউটিউবে ১০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করল সিএমভি

প্রকাশ:
Print news

ইউটিউব প্ল্যাটফর্মে ১০ মিলিয়ন বা এক কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছে সিএমভি। দেশের নাটকের ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে প্রথমবারের মতো এই অনন্য সাফল্য অর্জন করল প্রতিষ্ঠানটি। দীর্ঘদিনের পথচলায় মানসম্মত কনটেন্ট নির্মাণের স্বীকৃতিস্বরূপ ইউটিউব কর্তৃপক্ষ তাদের দিয়েছে সম্মানসূচক ‘ডায়মন্ড প্লে বাটন’ ও বিশেষ সনদপত্র। এই অর্জনে উচ্ছ্বসিত সিএমভি কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা। ইউটিউবে ১০ মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে সিএমভি। দেশে যে কয়েকটি ইউটিউব-ভিত্তিক নাটকের চ্যানেল সাবস্ক্রাইবার অর্জনে শীর্ষত্ব ধরে রেখেছে, সিএমভি এদের মধ্যে অন্যতম।

সিএমভির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, এই বিশাল অর্জন শুধু আমাদের একার নয়। আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করা প্রতিটি শিল্পী, নির্মাতা, লেখক, পরিচালক ও কলাকুশলীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এটি। একইসঙ্গে সাংবাদিকসহ নাটক ও সংগীতের সঙ্গে জড়িত অসংখ্য মানুষের অবদান রয়েছে এই সাফল্যে। বাংলাদেশি নাটক দেশ-বিদেশে দর্শক চাহিদার শীর্ষে। বৈচিত্র্যপূর্ণ গল্প, বাস্তবিক ও দৃষ্টিনন্দন উপস্থাপনা, বড় বাজেট- সব মিলিয়ে বাড়ছে দর্শক, আসছে রেভিনিউ।

দর্শকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, সবচেয়ে বড় ধন্যবাদ আমাদের প্রিয় দর্শকদের। আমাদের কনটেন্ট দেখেছেন, শুনেছেন এবং গঠনমূলক সমালোচনা করে সবসময় পাশে থেকেছেন বলেই আমরা এগিয়ে যেতে পেরেছি। নানা চ্যালেঞ্জ ও সময় পরিবর্তনের মুখেও আমরা মানসম্পন্ন কনটেন্ট নির্মাণে কখনো ক্লান্তি বোধ করিনি। দর্শকই আমাদের আসল শক্তি এবং ভবিষ্যতেও তাদের এমন সমর্থন অটুট থাকবে বলে আশা করছি।

শেয়ার করুন
শিরোনাম :
হুতিদের হঠাতে বড় সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ব্রুইনার জোড়া গোল ও মাইলফলকের দিনে বেলজিয়ামের জয় বীরগঞ্জে বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি ইউটিউবে ১০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করল সিএমভি উত্তর প্রদেশ ও পাঞ্জাবে বড় রদবদল শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া আইনগত ও চলমান: দীনেশ ত্রিবেদী মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা ধরে রাখল ভারত দেশের মানুষের নিরাপত্তা নেই, বললেন জামায়াত আমির টাইব্রেকারে জিতে ফুটবলের ফাইনালে বান্দরবান সদর প্রতিরক্ষায় রেকর্ড বরাদ্দ বাড়াচ্ছে রাশিয়া, কাটছাঁট শিক্ষা ও স্বাস্থ্যখাতে এসবিএসি ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ শুরু হচ্ছে নতুন কুঁড়ি-২০২৬: নিবন্ধন চলবে অক্টোবর মাসজুড়ে মাধবকুণ্ড: জলপ্রপাতের আড়ালে প্রাণিজগতের এক অজানা জগৎ জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, আটক ২ হাজার ট্রাম্পের হুমকির পর জ্বালানি বাজারে জি৭-এর ১০ কোটি ব্যারেল ফেসবুক পোস্ট নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা এশিয়ান গেমসে ব্রোঞ্জ হাতছাড়া, শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ হুতিদের হঠাতে বড় সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ব্রুইনার জোড়া গোল ও মাইলফলকের দিনে বেলজিয়ামের জয় বীরগঞ্জে বেগুন ক্ষেতে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি ইউটিউবে ১০ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করল সিএমভি উত্তর প্রদেশ ও পাঞ্জাবে বড় রদবদল শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া আইনগত ও চলমান: দীনেশ ত্রিবেদী মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা ধরে রাখল ভারত দেশের মানুষের নিরাপত্তা নেই, বললেন জামায়াত আমির টাইব্রেকারে জিতে ফুটবলের ফাইনালে বান্দরবান সদর প্রতিরক্ষায় রেকর্ড বরাদ্দ বাড়াচ্ছে রাশিয়া, কাটছাঁট শিক্ষা ও স্বাস্থ্যখাতে এসবিএসি ব্যাংকে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ শুরু হচ্ছে নতুন কুঁড়ি-২০২৬: নিবন্ধন চলবে অক্টোবর মাসজুড়ে মাধবকুণ্ড: জলপ্রপাতের আড়ালে প্রাণিজগতের এক অজানা জগৎ জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, আটক ২ হাজার ট্রাম্পের হুমকির পর জ্বালানি বাজারে জি৭-এর ১০ কোটি ব্যারেল ফেসবুক পোস্ট নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা এশিয়ান গেমসে ব্রোঞ্জ হাতছাড়া, শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ