প্রত্যুষা ব্যানার্জির মামলা

প্রকাশ:
Print news

প্রখ্যাত টিভি অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির অকাল প্রয়াণের ঘটনায় দায়ের করা মামলা থেকে অবশেষে রেহাই পেলেন তার তৎকালীন প্রেমিক রাহুল রাজ সিং। ঘটনার প্রায় ১০ বছর পর বম্বে হাইকোর্টের বিচারপতি শিবকুমার দিঘের বেঞ্চ রাহুলকে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছেন। ২০১৬ সালের ১ এপ্রিল মাত্র ২৪ বছর বয়সে প্রত্যুষার ফ্ল্যাটে তার মরদেহ পাওয়ার পর দীর্ঘ সময় ধরে এই আইনি লড়াই চলে আসছিল। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি শিবকুমার দিঘের বেঞ্চ মামলাটি থেকে প্রত্যুষার প্রেমিক রাহুলকে অব্যাহতি দিয়েছেন। ২০১৬ সালের ১ এপ্রিল, ২৪ বছর বয়সি প্রত্যুষাকে তার ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রত্যুষা ও রাহুল লিভ-ইন সম্পর্কে ছিলেন। তার প্রেমিক ও লিভ-ইন পার্টনার অভিনেতা-প্রযোজক রাহুল রাজ সিং তাকে হাসপাতালে নিয়ে যান।

তদন্তকালীন সময়ে প্রত্যুষার বাবা-মা রাহুলের বিরুদ্ধে শারীরিক, মানসিক ও আর্থিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। তাদের অভিযোগের ভিত্তিতেই রাহুলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা, হেনস্তা এবং ভীতিপ্রদর্শনের মতো গুরুতর মামলা দায়ের করা হয়। মামলার শুরুতে ডিনডোশি সেশনস কোর্ট রাহুলের দায়মুক্তির আর্জি নাকচ করে দিয়ে অভিযোগ গঠনের প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আদালত তখন মন্তব্য করেছিলেন, প্রতিটি ঘটনাকে পারিপার্শ্বিক তথ্য ও মানসিক অবস্থার নিরিখে আলাদাভাবে মূল্যায়ন করা প্রয়োজন। নিম্ন আদালত বলেছিলেন, “মানুষের আচরণের সূক্ষ্ম বিশ্লেষণের বিষয় হওয়ায় প্রতিটি ঘটনাকে তার নিজস্ব তথ্য-প্রমাণের ভিত্তিতে বিচার করতে হবে।

তবে উচ্চ আদালতে এই রায়কে চ্যালেঞ্জ জানান রাহুল। তার আইনজীবী আবাদ পোন্ডা ও শ্রেয়াংশ মিথারে আদালতে দাবি করেন যে, মৃত্যুর আগের মুহূর্তগুলোতেও রাহুল প্রত্যুষাকে আত্মহননের পথ বেছে না নেওয়ার অনুরোধ করছিলেন এবং তিনি নিজে দেখা করতে আসছেন বলে আশ্বস্ত করেছিলেন। এছাড়া ওই কথোপকথনে প্রত্যুষা তার বাবা-মাসহ অন্য ব্যক্তিদের ওপর অসন্তোষ প্রকাশ করেছিলেন, যা মামলাটির মোড় ঘুরিয়ে দেয়। রাহুলের হয়রানির কারণে প্রত্যুষা আত্মহত্যা করতে বাধ্য হন।

বিচারপতি শিবকুমার দিঘের বেঞ্চ মৃত্যুপূর্ববর্তী সেই কথোপকথনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করেছেন। মামলার নথিপত্র ও পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণ করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, রাহুলকে দীর্ঘমেয়াদী এই আইনি জটিলতা থেকে মুক্তি দেওয়ার মতো যথেষ্ট কারণ বিদ্যমান। উল্লেখ্য, ২০১৬ সালেই বম্বে হাইকোর্ট এই কথোপকথনের ভিত্তিতে রাহুলকে আগাম জামিন প্রদান করেছিলেন। এক দশক ধরে চলা মামলায় এই কথোপকথনই আদালতের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেয়ার করুন
শিরোনাম :
নোবেল পুরস্কার সম্পর্কে যে ৫ অজানা তথ্য জানা জরুরি রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি নিয়ে ব্যাখ্যা দিল পাকিস্তান ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ: লক্ষ্য শেষ ম্যাচ রাঙানো এশিয়ান গেমস হকি: চীনের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের হাবিপ্রবির হলে শেখ রাসেল কর্নার সরিয়ে ছাত্রদলের লোগো প্রাথমিকের সহকারী শিক্ষক পদে যোগদানের প্রক্রিয়া শুরু প্রত্যুষা ব্যানার্জির মামলা ময়মনসিংহে অনশনের পর ২০ জনের নিয়োগ, বঞ্চিত দুজন যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ আটজন নিহত লাইসেন্স করা অস্ত্র অন্যকে ধার দিলে কাতার সরকারের কঠোর সেমিফাইনালে মোস্তাফিজের খরুচে বোলিং নিয়ে যা বললেন লিটন ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে জনতার ঢল বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ১০ মাসেও বই পায়নি দেবীগঞ্জের অর্ধশতাধিক শিক্ষার্থী ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৫৭ জনের নিয়োগ অনিশ্চয়তা: দায় কার? শুটিংয়ের আগের রাতে আজও দুশ্চিন্তায় ভোগেন মিমি স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া: কিশোর মস্তিষ্কের ওপর কতটা প্রভাব? ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন সিঙ্গাপুরে সরকারি কর্মকর্তাদের জন্য জীবনসঙ্গী খোঁজার নতুন অ্যাপ নোবেল পুরস্কার সম্পর্কে যে ৫ অজানা তথ্য জানা জরুরি রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি নিয়ে ব্যাখ্যা দিল পাকিস্তান ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ: লক্ষ্য শেষ ম্যাচ রাঙানো এশিয়ান গেমস হকি: চীনের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের হাবিপ্রবির হলে শেখ রাসেল কর্নার সরিয়ে ছাত্রদলের লোগো প্রাথমিকের সহকারী শিক্ষক পদে যোগদানের প্রক্রিয়া শুরু প্রত্যুষা ব্যানার্জির মামলা ময়মনসিংহে অনশনের পর ২০ জনের নিয়োগ, বঞ্চিত দুজন যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ আটজন নিহত লাইসেন্স করা অস্ত্র অন্যকে ধার দিলে কাতার সরকারের কঠোর সেমিফাইনালে মোস্তাফিজের খরুচে বোলিং নিয়ে যা বললেন লিটন ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে জনতার ঢল বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ১০ মাসেও বই পায়নি দেবীগঞ্জের অর্ধশতাধিক শিক্ষার্থী ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৫৭ জনের নিয়োগ অনিশ্চয়তা: দায় কার? শুটিংয়ের আগের রাতে আজও দুশ্চিন্তায় ভোগেন মিমি স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া: কিশোর মস্তিষ্কের ওপর কতটা প্রভাব? ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন সিঙ্গাপুরে সরকারি কর্মকর্তাদের জন্য জীবনসঙ্গী খোঁজার নতুন অ্যাপ