নায়ক ফারুকের জন্মদিন: ববিতা ও কবরীর সঙ্গে তার জনপ্রিয় সিনেমার আলোচিত গানগুলো

প্রকাশ:
Print news

আজ বরেণ্য চিত্রনায়ক ফারুকের জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে জন্মগ্রহণ করা এই গুণী শিল্পী এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় নিজের যাত্রা শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অগণিত দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০১৬ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন তিনি। ২০২৩ সালের ১৫ মে এই কিংবদন্তি অভিনেতা আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমান।

ফারুকের অভিনয় জীবনের উল্লেখযোগ্য সিনেমার তালিকায় রয়েছে ‘সারেং বৌ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আবার তোরা মানুষ হ’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’, ‘সখী তুমি কার’, ‘কথা দিলাম’ ও ‘সূর্য গ্রহণ’। ক্যারিয়ারের দীর্ঘ সময়ে তিনি বিভিন্ন নায়িকার বিপরীতে অভিনয় করলেও ববিতা ও কবরীর সঙ্গে তার জুটি দর্শকদের কাছে ছিল অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে এই দুই নায়িকার সঙ্গে তার অভিনীত সিনেমার গানগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে।

বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল জুটি ফারুক ও ববিতা প্রায় ৪০টি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। তাদের অভিনীত ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘লাঠিয়াল’, ‘আলোর মিছিল’, ‘ডুমুরের ফুল’, ‘প্রিয় বান্ধবী’ ও ‘এতিম’ সিনেমাগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘নয়নমণি’ সিনেমার ‘চুল ধইরোনা খোঁপা খুলে যাবে হে নাগর’ গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন; গানটির কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন সত্য সাহা। এছাড়া ‘কথা দিলাম’ সিনেমার ‘কী দিয়া যে কী করি’ ও ‘গাঁয়ে এসে এক গাঁয়ের ছেলের প্রেমে পড়েছি’ গান দুটিও দারুণ জনপ্রিয়, যার সুরকার ছিলেন আলম খান।

ফারুক ও ববিতার রসায়ন ফুটে উঠেছে আরও বেশ কিছু গানে। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার ‘জীবনের এই পথে যেতে’ গানটি গেয়েছেন সৈয়দ আবদুল হাদী ও সাবিনা ইয়াসমিন। জহিরুল হক পরিচালিত ‘ঘর জামাই’ সিনেমার ‘পিরিতের বাগানে করি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। এই গানগুলোর সুরকার ছিলেন আলম খান এবং গীতিকার মনিরুজ্জামান মনির।

অন্যদিকে, বাংলা সিনেমার সোনালি যুগের আরেক জনপ্রিয় জুটি ফারুক ও কবরী। তাদের অভিনীত ‘সুজন সখী’ ও ‘সারেং বৌ’ সিনেমা দুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। খান আতাউর রহমান পরিচালিত ‘সুজন সখী’ সিনেমার কালজয়ী গান ‘সব সখীরে পার করিতে নেব আনা আনা’ গেয়েছেন আবদুল আলীম, যার কথা ও সুর করেছেন পরিচালক নিজেই।

আবদুল্লাহ আল-মামুন পরিচালিত ‘সারেং বৌ’ সিনেমায় ফারুক ও কবরীর অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। এই সিনেমার ‘ওরে নীল দরিয়া’ গানটি গেয়েছেন আবদুল জব্বার এবং ‘হীরামতি হীরামতি ও হীরামতি’ গানটি গেয়েছেন রথীন্দ্রনাথ রায়। মুকুল চৌধুরীর কথায় গান দুটির সুর করেছিলেন আলম খান। ফারুকের জন্মদিনে তার অভিনীত এই গানগুলো আজও তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সাক্ষ্য বহন করে চলেছে।

শেয়ার করুন
শিরোনাম :
জেমসের সঙ্গে কাটানো স্মৃতিই আমার জীবনের সেরা সম্পদ: হাসান এআই নিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীন সংস্থা গড়ছে গুগল-ওপেনএআই এক রাতেই তিনবার ভূকম্পন: আতঙ্কিত জনপদ সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা, সানায় পাল্টা বিমান অভিযান আহত ভারতীয় বৈমানিক স্মিত মাচ্ছারকে হাসপাতালে দেখতে গেলেন দুবাইয়ের টানা ৪১ ম্যাচ অপরাজিত স্পেন চলনবিলে অবাধে পাখি শিকার: হুমকির মুখে জীববৈচিত্র্য খুলনায় ফিরলো প্রথম শ্রেণির ক্রিকেট, শুরু এনসিএল ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করল ইংল্যান্ড সেপ্টেম্বরের নিয়োগ চিত্র নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন তানিম নূর বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা তেজগাঁওয়ে সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে যৌথ অভিযান ফ্লাইদুবাইয়ের বিমানে হামলায় অভিযোগে জড়িত ব্যক্তি পাইলট হামাম আল-হামানিকে নারায়ণগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি রঞ্জুকে গ্রেপ্তার করেছে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ইরান পুরোপুরি প্রস্তুত সল্টলেকে ভারতের বিপক্ষে ব্রাজিলের ৪-০ গোলের বড় জয় পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত আভিজাত্য প্রকাশ পায় ব্যক্তিত্বে, পোশাকে নয়: মোশাররফ করিম বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬: পুরস্কৃত ৪৪ উদ্ভাবন জেমসের সঙ্গে কাটানো স্মৃতিই আমার জীবনের সেরা সম্পদ: হাসান এআই নিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীন সংস্থা গড়ছে গুগল-ওপেনএআই এক রাতেই তিনবার ভূকম্পন: আতঙ্কিত জনপদ সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা, সানায় পাল্টা বিমান অভিযান আহত ভারতীয় বৈমানিক স্মিত মাচ্ছারকে হাসপাতালে দেখতে গেলেন দুবাইয়ের টানা ৪১ ম্যাচ অপরাজিত স্পেন চলনবিলে অবাধে পাখি শিকার: হুমকির মুখে জীববৈচিত্র্য খুলনায় ফিরলো প্রথম শ্রেণির ক্রিকেট, শুরু এনসিএল ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করল ইংল্যান্ড সেপ্টেম্বরের নিয়োগ চিত্র নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন তানিম নূর বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা তেজগাঁওয়ে সালমান মুক্তাদিরের শ্বশুরের ফুয়াং ক্লাবে যৌথ অভিযান ফ্লাইদুবাইয়ের বিমানে হামলায় অভিযোগে জড়িত ব্যক্তি পাইলট হামাম আল-হামানিকে নারায়ণগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অভিযোগে জড়িত ব্যক্তি রঞ্জুকে গ্রেপ্তার করেছে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ইরান পুরোপুরি প্রস্তুত সল্টলেকে ভারতের বিপক্ষে ব্রাজিলের ৪-০ গোলের বড় জয় পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত আভিজাত্য প্রকাশ পায় ব্যক্তিত্বে, পোশাকে নয়: মোশাররফ করিম বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬: পুরস্কৃত ৪৪ উদ্ভাবন