টিকার বাইরে থাকা ১৬ লাখ শিশুকে হামের আওতায় আনার উদ্যোগ সরকারের

প্রকাশ:
Print news

দেশের বাদ পড়া প্রায় ১৬ লাখ শিশুকে হামের টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় দেশের বিভিন্ন এলাকায় চিহ্নিত এসব শিশুকে দ্রুত সময়ের মধ্যে এই প্রতিষেধক ইনজেকশন দেওয়া হবে। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে টিকাবিষয়ক আন্তসংস্থা সমন্বয় কমিটির (আইসিসি) সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, “দেশের কিছু পকেটে (ছোট ছোট এলাকা) ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি সব শিশু টিকা পায়নি। এমন তথ্য আমরা দুটি সংস্থার কাছ থেকে পেয়েছি। সেটির পরিপ্রেক্ষিতে আমাদের হাতে থাকা ১৬ লাখ টিকা দেওয়া হবে।” ভবিষ্যতে যাতে হামের টিকার সংকট না হয় তা নিয়েও সভায় আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা ১৬ লাখ এখন দেব এবং ভবিষ্যতের জন্য ২৫ লাখ টিকা কেনার প্রকিউর করছি। এই টিকা কেনার ব্যাপারে ইউনিসেফের বিষয়ে আমাদের কথা হয়েছে।”

হামের সোমবারের বুলেটিন অনুসারে, এবছর ১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৯১২ জন টিকা পেয়েছে, যদিও ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। গত ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শিশুদের সংখ্যা প্রকাশের পর থেকে হামের টিকার কাভারেজ নিয়ে প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও ইপিআইয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ জুনের হিসাবে ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

একই সময়ে হামের বুলেটিনের পরিসংখ্যান অনুসারে, টিকা নিয়েছিল এক কোটি ৮৪ লাখ ৭৭ হাজার ৬১৬ জন শিশু। তার মানে তখন আরও অন্তত ৩৮ লাখ ৮২ হাজার ৮৯৩ জন শিশু টিকা খাওয়ার উপযোগী ছিল। এই বিশাল সংখ্যক বাদ পড়া শিশুদের একটি বড় অংশের জন্য টিকাদানের এই বিশেষ উদ্যোগ নিল সরকার। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে হামের ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং টিকাদান কর্মসূচির কাভারেজ আরও সুসংহত হবে।

শেয়ার করুন
শিরোনাম :
স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি প্রবাসী রিয়াজ হত্যা রহস্য-অধরাই মূল আসামীরা তদন্তে ধীর গতি। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিকসহ একই পরিবারের ৪ জন নিহত রকেট প্রযুক্তিতে বড় সাফল্য পেল চীন: ল্যান্ডস্পেসের ইতিহাস সৃষ্টি মাদকের ভয়াল ছোবলে নারীরা: বাড়ছে আসক্তি ও উদ্বেগজনক পরিস্থিতি চীনের রোবট শিল্পে নতুন দিগন্ত: শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রথম দিনেই ইউনিট্রির ৬০০ শতাংশ উত্থান রাজধানীর শেরেবাংলানগরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে সংঘর্ষ, আহত ৩০ তিন দিনে দুইবার মাঠে অচেতন: জামাল মুসিয়ালার অসুস্থতার আসল কারণ জানালেন তারকা ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ, টাইগারদের নিয়ে অজিদের উন্মাদনা তুঙ্গে খাবার প্লেটে খাসি না পেয়ে বিয়ে ভাঙার একদিন পরই আবার বিয়ে করলেন সেই প্রবাসী জুনায়েদ, পাতে ছিল ‘আস্ত খাসি’! এসএসসিতে জুড়ীর সেরা সপ্তদ্বীপা দাশ দীঘি, গোল্ডেন এ প্লাস পেয়ে গড়ল অনন্য কৃতিত্ব গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আরব লীগের হলফনামা জালিয়াতির অভিযোগে এমপি পদ বাতিলের দাবিতে হাইকোর্টে রিট ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদনে নতুন জল্পনা নতুন মৌসুমের জন্য স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলাকে নিয়োগ দিলো মোহামেডান কুষ্টিয়ায় কিশোরী নির্যাতনের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দোহায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর, কাতারের দুই মন্ত্রীর সঙ্গে জ্বালানি ও আর্থিক সহযোগিতার বৈঠক ওয়েদারল্ডকে বাদ দিয়ে রেনশোকে ফেরানোয় সমালোচনার মুখে অস্ট্রেলিয়া প্রেক্ষাপট: কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত স্বামীর মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি প্রবাসী রিয়াজ হত্যা রহস্য-অধরাই মূল আসামীরা তদন্তে ধীর গতি। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিকসহ একই পরিবারের ৪ জন নিহত রকেট প্রযুক্তিতে বড় সাফল্য পেল চীন: ল্যান্ডস্পেসের ইতিহাস সৃষ্টি মাদকের ভয়াল ছোবলে নারীরা: বাড়ছে আসক্তি ও উদ্বেগজনক পরিস্থিতি চীনের রোবট শিল্পে নতুন দিগন্ত: শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রথম দিনেই ইউনিট্রির ৬০০ শতাংশ উত্থান রাজধানীর শেরেবাংলানগরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে সংঘর্ষ, আহত ৩০ তিন দিনে দুইবার মাঠে অচেতন: জামাল মুসিয়ালার অসুস্থতার আসল কারণ জানালেন তারকা ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ, টাইগারদের নিয়ে অজিদের উন্মাদনা তুঙ্গে খাবার প্লেটে খাসি না পেয়ে বিয়ে ভাঙার একদিন পরই আবার বিয়ে করলেন সেই প্রবাসী জুনায়েদ, পাতে ছিল ‘আস্ত খাসি’! এসএসসিতে জুড়ীর সেরা সপ্তদ্বীপা দাশ দীঘি, গোল্ডেন এ প্লাস পেয়ে গড়ল অনন্য কৃতিত্ব গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আরব লীগের হলফনামা জালিয়াতির অভিযোগে এমপি পদ বাতিলের দাবিতে হাইকোর্টে রিট ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস? তুর্কি সংবাদমাধ্যমের প্রতিবেদনে নতুন জল্পনা নতুন মৌসুমের জন্য স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলাকে নিয়োগ দিলো মোহামেডান কুষ্টিয়ায় কিশোরী নির্যাতনের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দোহায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর, কাতারের দুই মন্ত্রীর সঙ্গে জ্বালানি ও আর্থিক সহযোগিতার বৈঠক ওয়েদারল্ডকে বাদ দিয়ে রেনশোকে ফেরানোয় সমালোচনার মুখে অস্ট্রেলিয়া প্রেক্ষাপট: কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত