নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ১৯টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।
পদের তালিকা ও বেতন স্কেল
- সহকারী অধ্যাপক (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি): পদসংখ্যা ১
- সহকারী অধ্যাপক (নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং): পদসংখ্যা ২
- সহকারী অধ্যাপক (হারবার অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং): পদসংখ্যা ৩
- সহকারী অধ্যাপক (ইনস্টিটিউট অব প্রফেশনাল ল্যাংগুয়েজ): পদসংখ্যা ১
- প্রভাষক (ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি): পদসংখ্যা ১
- প্রভাষক (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেরিন বায়োটেকনোলজি): পদসংখ্যা ১
- প্রভাষক (হারবার অ্যান্ড রিভার ইঞ্জিনিয়ারিং): পদসংখ্যা ১
- প্রভাষক (মেরিটাইম সায়েন্স): পদসংখ্যা ১ (গ্রেড-৯, বেতনস্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা)
- প্রভাষক (মেরিটাইম ল অ্যান্ড পলিসি): পদসংখ্যা ১
- প্রভাষক (ইনস্টিটিউট অব প্রফেশনাল ল্যাংগুয়েজ): পদসংখ্যা ১
- মেডিকেল অফিসার: পদসংখ্যা ১
- অফিস সহকারী কাম ডাটা প্রসেসর: পদসংখ্যা ১
- ল্যাবরেটরি টেকনিশিয়ান: পদসংখ্যা ১
- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: পদসংখ্যা ১
- অফিস সহায়ক: পদসংখ্যা ৩
বেতন কাঠামো অনুযায়ী, ১ থেকে ৪ নম্বর পদের জন্য গ্রেড-৬ (৭১,০০০-১,৩৪,০০০ টাকা), ৫ থেকে ১১ নম্বর পদের জন্য গ্রেড-৯ (৪৪,০০০-১,০৫,৯০০ টাকা), ১২ ও ১৩ নম্বর পদের জন্য গ্রেড-১৩ (২৪,০০০-৫৮,০০০ টাকা), ১৪ নম্বর পদের জন্য গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০ টাকা) এবং ১৫ নম্বর পদের জন্য গ্রেড-২০ (২০,০০০-৪৮,৪০০ টাকা) প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি
আবেদনকারীদের অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র রেজিস্ট্রার, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, মিরপুর-১২, ঢাকা-১২১৬ ঠিকানায় পাঠাতে হবে।
সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য সাত সেট এবং কর্মকর্তা ও কর্মচারী পদের জন্য দুই সেট স্বহস্তে পূরণ করা আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের ফি হিসেবে ১ থেকে ১১ নম্বর পদের জন্য ২০০ টাকা, ১২ থেকে ১৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ১৫ নম্বর পদের জন্য ৫০ টাকা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ তারিখ ৯ নভেম্বর ২০২৬।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- মোট পদ: ১৯; শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৬।
- স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে নিয়োগ, আবেদনের বয়স ৫০ বছর পর্যন্ত।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বিসিএসে ‘রিপিট ক্যাডার’ বন্ধে যে উদ্যোগ পিএসসির, ৫০তম থেকেই মিলতে পারে সুফল।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- ৫ থেকে ১১ নম্বর পদ: (গ্রেড-৯) ৪৪,০০০-১০,৫৯,০০ টাকা।






