বড়পর্দায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী মৌ

প্রকাশ:
Print news

মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করা মৌ রহমান নিজের কর্মপরিধি বাড়াতে চান। মিউজিক ভিডিও ও টেলিভিশন নাটকে অভিনয়ের পর এবার তিনি বড়পর্দায় কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে বাণিজ্যিক কাজের চেয়ে গল্প এবং চরিত্রের গুণগত মানকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। মৌ বলেন, মনের মতো গল্প হলে সিনেমায় কাজ করার ইচ্ছে আছে। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই বড়পর্দায় কাজ করতে চাই।

মৌয়ের শোবিজে পথচলা শুরু হয়েছিল আরটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘লুক অ্যাট মি’-এর মডেল হিসেবে। এরপর সাদাকালো, ডায়মন্ড ওয়ার্ল্ড ও পুরবী জুয়েলার্সের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করে তিনি পরিচিতি পান। পরবর্তীতে লিয়াস হোসেনের ‘চোখ তো সরে না’ এবং মিলন মাহমুদের ‘হাতটা ধরো’সহ একাধিক মিউজিক ভিডিওতে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

অভিনয় জগতে তিনি সকাল আহমেদের ‘শান্তিপুরে অশান্তি’ এবং রিপন নাগের পরিচালনায় চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক ‘সাত ভাই চম্পা’-সহ বিভিন্ন টেলিভিশন নাটকে কাজ করেছেন। নিয়মিত ছোটপর্দায় কাজ করার সুবাদে অর্জিত অভিজ্ঞতাকে বড়পর্দায় কাজে লাগাতে আগ্রহী এই অভিনেত্রী। তবে শুধু উপস্থিতির খাতিরে সিনেমায় অভিনয় করতে রাজি নন তিনি, বরং মানসম্মত গল্পের অপেক্ষায় আছেন এই তারকা।

শোবিজে ক্যারিয়ার গড়লেও পরিবারের ইচ্ছা ছিল সম্পূর্ণ ভিন্ন। মৌ বলেন, বাবা চেয়েছিলেন আমি ডাক্তার হবো। কীভাবে যে হঠাৎ করে মিডিয়ায় যুক্ত হয়ে গেলাম, আমি আসলে নিজেও জানি না। শোবিজের ব্যস্ততার মাঝেও তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি শান্তা-মারিয়ামে ফ্যাশন ডিজাইন বিষয়ে অধ্যয়নরত। ভবিষ্যতে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইন নিয়েও নিজের কাজের ক্ষেত্র প্রসারিত করতে চান এই অভিনেত্রী। দুই ভাই-বোনের মধ্যে বড় মৌয়ের বাবা পেশায় ব্যবসায়ী।

শেয়ার করুন
শিরোনাম :
সেমিফাইনালেই থামল ইমরানুরের এশিয়ান গেমস যাত্রা অস্ট্রেলিয়ার সাথে ড্রয়ে ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিলের পতন ১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ বড়পর্দায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী মৌ স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ৭ দিনের পরিকল্পনা দেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশলের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে বাঁওড় দখল নিয়ে সংঘর্ষে শটগানের গুলিতে আহত পাঁচ ফিফা আসিয়ান কাপের অভিষেকে মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫০ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি হাসপাতালে হার্ট অ্যাটাকের শিকার ‘হাঙর নদী গ্রেনেড’-এর অভিনেতা বিজয় মেট্রো স্টেশনে আইসক্রিমের স্বাদ: পোলারের নতুন উদ্যোগ জাতিসংঘে ভাষণের প্রশংসা করে তারেক রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: সুসান সারান্ডনসহ শতাধিক আটক সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স অভিনয়ের আড়ালে গান: জাফর ইকবালের শিল্পীজীবনের গল্প জামালপুরের বকশীগঞ্জে সারের স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটাল পদ্ধতি চালু বিজ্ঞাপনের শুটিংয়ে চোট: ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন রাচিন ইরানের সামরিক শক্তি মোকাবিলায় মার্কিন কৌশল বদলেছে সেমিফাইনালেই থামল ইমরানুরের এশিয়ান গেমস যাত্রা অস্ট্রেলিয়ার সাথে ড্রয়ে ফিফা র‍্যাংকিংয়ে ব্রাজিলের পতন ১৮তম সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ বড়পর্দায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী মৌ স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ, মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের ৭ দিনের পরিকল্পনা দেশ পুনর্গঠনে ‘থ্রি-আর’ কৌশলের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে বাঁওড় দখল নিয়ে সংঘর্ষে শটগানের গুলিতে আহত পাঁচ ফিফা আসিয়ান কাপের অভিষেকে মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ কিশোরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫০ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি হাসপাতালে হার্ট অ্যাটাকের শিকার ‘হাঙর নদী গ্রেনেড’-এর অভিনেতা বিজয় মেট্রো স্টেশনে আইসক্রিমের স্বাদ: পোলারের নতুন উদ্যোগ জাতিসংঘে ভাষণের প্রশংসা করে তারেক রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন নিউইয়র্কে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: সুসান সারান্ডনসহ শতাধিক আটক সৌদির ইয়ানবু বন্দর রক্ষায় সেনা পাঠাচ্ছে ফ্রান্স অভিনয়ের আড়ালে গান: জাফর ইকবালের শিল্পীজীবনের গল্প জামালপুরের বকশীগঞ্জে সারের স্বচ্ছতা নিশ্চিতে ডিজিটাল পদ্ধতি চালু বিজ্ঞাপনের শুটিংয়ে চোট: ভারত সিরিজ থেকে ছিটকে গেলেন রাচিন ইরানের সামরিক শক্তি মোকাবিলায় মার্কিন কৌশল বদলেছে