পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগের (পুরুষ) ফাইনালে বাংলাদেশ আনসারকে ৩৭-৩৩ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের প্রথমার্ধে ১৬-১৪ গোলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত লিড ধরে রেখে শিরোপা ঘরে তোলে তারা, আর রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকে বাংলাদেশ আনসার।
এর আগে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৩৫-৩২ গোলে পরাজিত করে বাংলাদেশ হ্যান্ডবল এ দল। ওই ম্যাচে প্রথমার্ধে ১৪-১৩ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে হেরে যায় পুলিশ দল।






