মঞ্চে আসছে থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা’

প্রকাশ:
Print news

মঞ্চনাটকের দর্শকদের জন্য নতুন প্রযোজনা নিয়ে হাজির হচ্ছে নাট্যদল থিয়েটার চারণিক। তাদের ষষ্ঠ এই নাটকের শিরোনাম ‘কালযাত্রা’। আগামী বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। এরপর পরের দিন একই সময় এবং একই স্থানে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

মাহফুজা হিলালীর রচনায় এই নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। পুরো নাটকে এককভাবে অভিনয় করেছেন সাফিয়া খন্দকার রেখা। নাটকের মঞ্চ পরিকল্পনা, আলোকসজ্জা, পোশাক, আবহসংগীত এবং কোরিওগ্রাফির দায়িত্বও সামলেছেন শামীম সাগর।

নাটকটির গল্প গড়ে উঠেছে এক নারী যাত্রাশিল্পীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে। সেখানে একজন শিল্পীর সামাজিক অবস্থান, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ এবং মানবিক মর্যাদার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র প্রিন্সেস মহিমা মঞ্চে কখনও সীতা, কখনও দ্রৌপদী কিংবা বেহুলার মতো চরিত্র ফুটিয়ে তুললেও নিজের জীবনের অপমান আর না পাওয়ার ক্ষতগুলো বয়ে বেড়ান।

প্রিন্সেস মহিমার শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর জানাজা সম্পন্ন করা। কিন্তু মৃত্যুর পর তার মেয়ে কুমকুম মায়ের এই ইচ্ছা পূরণ করতে গিয়ে সামাজিক ও ধর্মীয় নানা বাঁধার মুখে পড়ে। এই জটিল বাস্তবতার প্রেক্ষাপটে নাটকটি দর্শকের সামনে প্রশ্ন ছুড়ে দেয়—কোনটি ধর্ম, কোনটি অধর্ম আর কোনটি প্রকৃত মানবতা। স্মৃতির মঞ্চ আর বাস্তবতার টানাপোড়েনে গড়ে ওঠা এই প্রতীকী ‘কালযাত্রা’ দর্শকের মনে গভীর প্রভাব ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
শিরোনাম :
ঢাবিতে মেট্রোর তারে কাপড়: ৪০ মিনিট বন্ধ ট্রেন চলাচল প্রবীণ শিল্পীদের সহায়তায় নতুন উদ্যোগ অভিনয়শিল্পী সংঘের ফেনীর আলোচিত মামলায় খালাস পেয়ে মুক্ত কামরুন নাহার সিলেট: সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির দক্ষিণ কোরিয়ার সরকারি চাকরিতে নতুন পোশাকবিধি: নিষিদ্ধ টাই-জুতা মঞ্চে আসছে থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা’ কৌশলগত অস্ত্রের মজুত সংকটে মার্কিন সামরিক বাহিনী বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ সৌদির স্টেডিয়াম প্রকল্পে ৮২৯ মিলিয়ন রিয়ালের চুক্তি পেল কাতার ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়ক বিশ্বজুড়ে ‘বসুধৈব কুটুম্বকম’: মোদির দর্শনে বাস্তবতার চ্যালেঞ্জ কতটুকু? চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ১৯ পদে নিয়োগ: আবেদনের সুযোগ এআই কি আসলেই মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল: মাজারে শ্রদ্ধা ও নাগরিক সংবর্ধনা যুক্তরাজ্যে কাতারের আমিরের নামে নতুন ইনোভেশন সেন্টার ডিফেন্ডার বিশ্বনাথকে ফরোয়ার্ড হিসেবে ভেবেছিলেন কোচ ডুলি জাতীয় দলের ৯ ফুটবলারকে ফেরত চাইল মোহামেডান ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ: পরীক্ষার তারিখ নিয়ে এখনো অনিশ্চয়তা জুলাই গণ-অভ্যুত্থানে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড ঢাবিতে মেট্রোর তারে কাপড়: ৪০ মিনিট বন্ধ ট্রেন চলাচল প্রবীণ শিল্পীদের সহায়তায় নতুন উদ্যোগ অভিনয়শিল্পী সংঘের ফেনীর আলোচিত মামলায় খালাস পেয়ে মুক্ত কামরুন নাহার সিলেট: সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনা বয়কট মহানগর বিএনপির দক্ষিণ কোরিয়ার সরকারি চাকরিতে নতুন পোশাকবিধি: নিষিদ্ধ টাই-জুতা মঞ্চে আসছে থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা’ কৌশলগত অস্ত্রের মজুত সংকটে মার্কিন সামরিক বাহিনী বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ সৌদির স্টেডিয়াম প্রকল্পে ৮২৯ মিলিয়ন রিয়ালের চুক্তি পেল কাতার ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সরব অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়ক বিশ্বজুড়ে ‘বসুধৈব কুটুম্বকম’: মোদির দর্শনে বাস্তবতার চ্যালেঞ্জ কতটুকু? চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে ১৯ পদে নিয়োগ: আবেদনের সুযোগ এআই কি আসলেই মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি? সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল: মাজারে শ্রদ্ধা ও নাগরিক সংবর্ধনা যুক্তরাজ্যে কাতারের আমিরের নামে নতুন ইনোভেশন সেন্টার ডিফেন্ডার বিশ্বনাথকে ফরোয়ার্ড হিসেবে ভেবেছিলেন কোচ ডুলি জাতীয় দলের ৯ ফুটবলারকে ফেরত চাইল মোহামেডান ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ: পরীক্ষার তারিখ নিয়ে এখনো অনিশ্চয়তা জুলাই গণ-অভ্যুত্থানে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড