নিজের এলাকার জলাশয়ে স্বাবলম্বী হবে স্থানীয় তরুণরা’ — কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনে প্রধানমন্ত্রী

প্রকাশ:
Print news

‘নিজের এলাকার জলাশয়ে স্বাবলম্বী হবে স্থানীয় তরুণরা’ — কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনে প্রধানমন্ত্রী

​কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে একটি বড় উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। দেশের পড়ে থাকা অব্যবহৃত পুকুর, হাওর-বাঁওড় ও অন্যান্য জলাশয় সংস্কার করে স্থানীয় তরুণদের মধ্যে বণ্টনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব জলাশয়ে সরকারি উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হবে এবং স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে মাছ চাষ পরিচালনা করা হবে।

​রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর কেন্দ্রীয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
​
​প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, নদীমাতৃক বাংলাদেশে পুকুর, হাওর-বাঁওড়সহ বিভিন্ন জলাশয় কাজে লাগিয়ে কিংবা অল্প জমিতে মাছ চাষের মাধ্যমে সাধারণ মানুষের স্বাবলম্বী হওয়ার বিশাল সুযোগ রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অনেক জলাশয় বর্তমানে অযত্নে পড়ে আছে। সরকার এগুলোকে সংস্কার করে মাছের পোনা ছাড়ার উদ্যোগ নিয়েছে।

​তিনি আরও জোর দিয়ে বলেন, “যে এলাকার পুকুর, হাওর-বিল বা জলাশয় সংস্কার করা হবে, সেই এলাকার তরুণদের মধ্যেই এগুলো সুষ্ঠুভাবে বণ্টন করা হবে, যাতে করে তাঁদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হয়।” এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে ইতোমধ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

​পুষ্টি চাহিদা ও অর্থনীতিতে মৎস্য খাতের ভূমিকা
​প্রধানমন্ত্রী বলেন, মৎস্য খাত কেবল দেশের মানুষের পুষ্টির চাহিদাই মেটাচ্ছে না, বরং বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছে। মাছ চাষ, আহরণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের সঙ্গে দেশের বহু মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধিতে এ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

​
​অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে নির্বাচিত ১৪টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক)’ তুলে দেওয়া হয়।

​উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানীয় উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন,​মোহাম্মদ আমিন উর রশিদ, মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ​সুলতান সালাউদ্দিন টুকু, প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ​মো.শরীফুল আলম, প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপি।
​মো. মাজহারুল ইসলাম, সংসদ সদস্য (কিশোরগঞ্জ-১) এবং সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি।
​অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, সংসদ সদস্য (কিশোরগঞ্জ-২)।

​এছাড়া মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, মৎস্যচাষি, স্থানীয় উদ্যোক্তা ও সাধারণ জনগণ এ আয়োজনে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
শিরোনাম :
ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ মেডিকেল হাসপাতালের লাইব্রেরিতে জিয়া ও খালেদা জিয়ার বই রাখার কাতারে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ শেফ কমিউনিটি অপপ্রচার রোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান বিমানমন্ত্রীর দিল্লিতে র‍্যালির আগেই ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিত আটক ভুলের শিক্ষা নিয়ে ক্যারিবীয় সিরিজের প্রস্তুতি শান্তদের ১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা ৩১ অক্টোবর, আসন তিন কেন্দ্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত ছাড়ার নোটিশ: হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা ইমরান খান কাতারে এক যুগ পূর্ণ করল বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব নেত্রকোণায় সাংবাদিকের শরীরে ছয়টি গুলির ক্ষত শনাক্ত ভিসা জটিলতায় স্থগিত, শুক্রবার ঢাকা পৌঁছাচ্ছেন গেরহার্ড নলছিটিতে স্পিডবোট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৮ ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ মেডিকেল হাসপাতালের লাইব্রেরিতে জিয়া ও খালেদা জিয়ার বই রাখার কাতারে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ শেফ কমিউনিটি অপপ্রচার রোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান বিমানমন্ত্রীর দিল্লিতে র‍্যালির আগেই ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিত আটক ভুলের শিক্ষা নিয়ে ক্যারিবীয় সিরিজের প্রস্তুতি শান্তদের ১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা ৩১ অক্টোবর, আসন তিন কেন্দ্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত ছাড়ার নোটিশ: হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা ইমরান খান কাতারে এক যুগ পূর্ণ করল বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব নেত্রকোণায় সাংবাদিকের শরীরে ছয়টি গুলির ক্ষত শনাক্ত