মানুষের মাদক বা চেতনাপ্রভাবক পদার্থ ব্যবহারের ইতিহাস আমাদের ধারণার চেয়েও অনেক বেশি প্রাচীন। অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির গবেষকদের নতুন একটি গবেষণায় দেখা গেছে, প্রায় ২৫ হাজার বছর আগে ইন্দোনেশিয়ার আদি বাসিন্দারা সুপারি ব্যবহার করতেন। সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় প্রাচীন শিকারি-সংগ্রাহক জনগোষ্ঠীর জীবনযাত্রায় মাদক ব্যবহারের গভীর শিকড় খুঁজে পাওয়া গেছে।
গবেষক দল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ থেকে প্রাপ্ত প্রাচীন দুই মানবগোষ্ঠীর দেহাবশেষ বিশ্লেষণ করেছেন। এর মধ্যে একটির বয়স ২৫ হাজার থেকে ১৬ হাজার বছর এবং অন্যটির বয়স ৭ হাজার ৬০০ থেকে ৬ হাজার ৩০০ বছরের মধ্যে। উভয় দেহাবশেষের দাঁতেই অস্বাভাবিক ক্ষয় ও গভীর গোলাকার খাঁজ শনাক্ত করা হয়েছে। গবেষকদের মতে, আস্ত সুপারি দীর্ঘ সময় ধরে চোষার ফলেই দাঁতে এমন ক্ষয়ের সৃষ্টি হয়েছে।
গবেষণাটির নেতৃত্বদানকারী অধ্যাপক অ্যাডাম ব্রাম জানান, এটি বিশ্বের যেকোনো স্থানে মাদক ব্যবহারের সবচেয়ে পুরোনো প্রমাণ হতে পারে। এর আগে ধারণা করা হতো, প্রায় ১৩ হাজার বছর আগে গাঁজন করা অ্যালকোহলযুক্ত পানীয় তৈরির মাধ্যমেই মানুষ প্রথম মাদক ব্যবহার শুরু করে। তবে নতুন এই তথ্য সেই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে।
অ্যারেকা ক্যাটেচু নামের পামগাছের বীজ হলো সুপারি, যা খেলে সাময়িক সজাগতা ও উচ্ছ্বাস তৈরি হয়। অধ্যাপক ব্রামের ভাষ্যমতে, অ্যালকোহল, ক্যাফেইন ও নিকোটিনের পর সুপারি বিশ্বের চতুর্থ সর্বাধিক ব্যবহৃত চেতনাপ্রভাবক পদার্থ। আধুনিক সময়ে সুপারি পান, চুন ও অন্যান্য উপাদানের সঙ্গে মিশিয়ে চিবানো হয়, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অত্যন্ত জনপ্রিয়। বিশ্বের প্রায় প্রতি দশজনের একজন মানুষ নিয়মিত সুপারি সেবন করেন।
গবেষকেরা কৃত্রিম লালায় সুপারি ভিজিয়ে পরীক্ষা চালিয়ে দেখেছেন যে, আস্ত সুপারি চোষার মাধ্যমেই মস্তিষ্কের কার্যক্রমে পরিবর্তন আনার মতো যথেষ্ট রাসায়নিক শরীরে প্রবেশ করতে পারে। যদিও প্রাচীন মানুষের এই অভ্যাস আধুনিক সময়ের মিশ্রণ চিবানোর তুলনায় কম তীব্র হতে পারে, তবুও এটি দীর্ঘস্থায়ী হওয়ায় মাড়ির গুরুতর রোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল।
এই গবেষণার মাধ্যমে এটি স্পষ্ট যে, আধুনিক মাদক ব্যবহারের অনেক অভ্যাসের মূলে রয়েছে প্রাচীন শিকারি-সংগ্রাহক জনগোষ্ঠীর জীবনধারা। কৃষি বিপ্লবের অনেক আগে থেকেই মানুষ চেতনাপ্রভাবক পদার্থের ব্যবহার সম্পর্কে সচেতন ছিল এবং তা তাদের দৈনন্দিন অভ্যাসের অংশ হয়ে উঠেছিল। প্রতিবেদনে যোগ করা তথ্য: কারখানা ভবনগুলো পড়ে আছে, নেই শুধু কর্মসংস্থান। প্রতিবেদনে যোগ করা তথ্য: একের পর এক কারিগরি ত্রুটিতে মানুষের মনে প্রশ্ন স্যাবোটাজ কি না: রিজভী। প্রতিবেদনে যোগ করা তথ্য: সাক্ষাৎকার / দক্ষিণ এশিয়ায় ধর্মনিরপেক্ষতা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে কেন। প্রতিবেদনে যোগ করা তথ্য: আদাবরে খাল থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার। প্রতিবেদনে যোগ করা তথ্য: মালদ্বীপের পর ভ্রমণপিপাসুদের নজরে ইন্দোনেশিয়ার যে নির্জন দ্বীপ। প্রতিবেদনে যোগ করা তথ্য: ১৫০ কিমি দূর থেকে উড়ে আসছে আগ্নেয়গিরির ছাই, ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দর বন্ধ। প্রতিবেদনে যোগ করা তথ্য: গঙ্গা নদীর হাঙর কীভাবে ইন্দোনেশিয়ায় গেল। প্রতিবেদনে যোগ করা তথ্য: ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃত বেড়ে ৫১, গৃহহীন ৫ হাজার।






