জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ:
Print news

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে নেপালে সাম্প্রতিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিধস ও পাহাড় ধসের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি দেশটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চান। দুর্যোগের শুরু থেকেই বিরোধীদলীয় নেতার আন্তরিক তৎপরতা এবং শোকবার্তা পাঠানোর জন্য রাষ্ট্রদূত তাকে ধন্যবাদ জানান। এছাড়া নেপালে চলমান উদ্ধার কার্যক্রম, সাধারণ মানুষের দুর্ভোগ এবং ভূমিধসে সৃষ্ট ক্ষয়ক্ষতির চিত্র বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

জবাবে ডা. শফিকুর রহমান নেপালের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি নেপালের এই সংকটময় মুহূর্তে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

বৈঠকে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকি উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর বৈঠকে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন
শিরোনাম :
দক্ষিণ আফ্রিকা সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বাংলাদেশ না ফেরার দেশে ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ চৌদ্দগ্রামে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত সিদীপে ৪০০ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর দেশে ফিরলেই ফাঁসি হবে শেখ হাসিনার, জানালেন চিফ প্রসিকিউটর বাবা সুব্রত চক্রবর্তীকে হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুকে হটাতে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে আইসেনকট নেতানিয়াহু: বিরোধী ও আরব জোট ইসরায়েলকে ধ্বংসের দিকে নেবে সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বিশ্বনাথ, লক্ষ্য শিরোপা জয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো দক্ষিণ আফ্রিকা সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বাংলাদেশ না ফেরার দেশে ঢাকা আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ চৌদ্দগ্রামে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত সিদীপে ৪০০ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৮ নভেম্বর দেশে ফিরলেই ফাঁসি হবে শেখ হাসিনার, জানালেন চিফ প্রসিকিউটর বাবা সুব্রত চক্রবর্তীকে হারালেন অভিনেতা সোহম চক্রবর্তী পলাতক শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুকে হটাতে কঠিন রাজনৈতিক সমীকরণের মুখে আইসেনকট নেতানিয়াহু: বিরোধী ও আরব জোট ইসরায়েলকে ধ্বংসের দিকে নেবে সেমিফাইনালে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বিশ্বনাথ, লক্ষ্য শিরোপা জয় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতা রুখতে রাজধানীতে বিএনপি চাকরি হারানোর দ্বারপ্রান্তে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক কক্সবাজারের কলাতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চার বসতবাড়ি ৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ পদের প্রিলিমিনারি পরীক্ষার সূচি চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ যুক্তরাষ্ট্রে হামের রেকর্ড সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান: রুহুল কবির রিজভী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্পের ইঙ্গিত: ইরান যুদ্ধ ‘কার্যত’ শেষ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুবর্ণ সুযোগ দেখছেন আরাহো