কারিগরি শিক্ষা অধিদপ্তর জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির শাখা-৪-এর অধীনে ‘ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট’ পদে মোট ৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন। আবেদনের শেষ সময় ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি
- প্রতিষ্ঠানের নাম: কারিগরি শিক্ষা অধিদপ্তর (শাখা-৪)
- পদের নাম: ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যা: ৫টি (সিভিল-২টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স-২টি, কম্পিউটার-১টি)
- বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
আবেদনের যোগ্যতা
- প্রার্থীকে সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- কম্পিউটার পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা থাকা আবশ্যক।
নিয়োগের বিস্তারিত শর্তাবলি, কাজের ক্ষেত্র এবং আবেদনপদ্ধতি সম্পর্কে আরও জানতে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বা নিয়োগ বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির আরও তথ্য: জার্মানি থেকে মালয়েশিয়া—কম খরচে পড়াশোনার ১০ দেশ।






