৬৪ বছর বয়সে বিয়ে করলেন হলিউড তারকা জিম ক্যারি

প্রকাশ:
Print news

হলিউডের জনপ্রিয় কমেডিয়ান জিম ক্যারি ৬৪ বছর বয়সে নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিজের দীর্ঘ দিনের প্রেমিকা মিন আহর সঙ্গে তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘরোয়া পরিবেশে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন তার মুখপাত্র। ৩২ বছরের ছোট প্রেমিকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কমেডিয়ান জিম ক্যারি। পিপল ম্যাগাজিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন জিমের মুখপাত্র।

জিম ক্যারির নতুন জীবনসঙ্গী মিন আহর বয়স বর্তমানে ৩২ বছর। এর আগে গত ফেব্রুয়ারি মাসে ফ্রান্সে অনুষ্ঠিত ‘সিজা অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে জিম ক্যারি তাকে আনুষ্ঠানিকভাবে নিজের ‘সঙ্গী’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। পুরস্কার গ্রহণকালে দর্শকদের সামনে তিনি বলেছিলেন, আমার মেয়ে জেন, নাতি জ্যাকসন এবং আমার অসাধারণ পরিবারকে ধন্যবাদ জানাই। আমি তোমাদের ভালোবাসি। আমার অসাধারণ সঙ্গী মিন আহকেও ধন্যবাদ। সে সময় উপস্থিত দর্শকরা করতালি দিয়ে জিম ক্যারি ও তার সঙ্গীকে অভিবাদন জানিয়েছিলেন।

পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জিম ক্যারি আরও বলেন, আমি তোমাকে ভালোবাসি মিন আহ। সবশেষে ধন্যবাদ আমার জীবনের সবচেয়ে মজার মানুষটিকে, আমার বাবা পার্সি জোসেফ ক্যারিকে। তিনি আমাকে ভালোবাসা, উদারতা এবং হাসির গুরুত্ব শিখিয়েছেন।

এই তারকা যুগল দীর্ঘ দিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে লস অ্যাঞ্জেলেসের লার্গোতে জাড অ্যাপাটো আয়োজিত একটি দাতব্য কমেডি শো থেকে বের হওয়ার সময় তাদের প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল।

উল্লেখ্য, জিম ক্যারি এর আগেও দুবার বিয়ে করেছিলেন। ১৯৮৭ সালে মেলিসাকে বিয়ে করেন তিনি, ১৯৯৫ সালে তাদের বিচ্ছেদ হয়। মেলিসার সঙ্গে তার এক কন্যাসন্তান রয়েছে। এরপর ১৯৯৬ সালে ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’ সিনেমায় তার সহ-অভিনেত্রী লরেন হলিকে বিয়ে করেন। যদিও ১৯৯৭ সালে সেই সংসারও ভেঙে যায়। এবার মিনের সঙ্গে নতুন সম্পর্কের মাধ্যমে জীবনে নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেতা। Do Not Sell or Share My Personal Information। We won’t sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।

শেয়ার করুন
শিরোনাম :
নেপালে হিমাল পর্বতে তুষারধসে ১৫ শ্রমিকের প্রাণহানি এমএলএসে সর্বকনিষ্ঠ মাসসেরা খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান দিনাজপুর মেডিকেল থেকে জামায়াত নেতার স্ত্রী নিখোঁজ বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে ১০ পদে জনবল নিয়োগ ৬৪ বছর বয়সে বিয়ে করলেন হলিউড তারকা জিম ক্যারি পুষ্টিকর পাঁচমিশালি সবজি রান্নার সহজ রেসিপি ফেনীতে দেশের প্রথম রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অবৈধ অভিবাসন ও অনিয়মে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ফেসবুক ভিডিওর কল্যাণে আড়াই মাস পর স্ত্রীকে ফিরে পেলেন নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়ে আসছেন শাকিব খান বৃষ্টিতে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমা ‘কাট-পিস’ ওপেনএআই ডেভ ডে ২০২৬-এ অংশগ্রহণ করল ওয়ানব্রেইন এআই ট্রাম্প প্রশাসনের ২০ মাসে আড়াই লাখের বেশি ভিসা বাতিল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ৭ ইইউ রাষ্ট্রদূতের আইসিসির নতুন প্লেয়িং কন্ডিশন: কোন সংস্করণে কী বদল এল আবু সাঈদ ঘটনায় বেরোবির ১১ জনকে স্থায়ী বহিষ্কার জ্বরের কারণে আরব আমিরাত যাত্রায় পিছিয়ে শান্ত নিরাপত্তায় যেকোনো হামলায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি বিন সালমানের নেপালে হিমাল পর্বতে তুষারধসে ১৫ শ্রমিকের প্রাণহানি এমএলএসে সর্বকনিষ্ঠ মাসসেরা খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান দিনাজপুর মেডিকেল থেকে জামায়াত নেতার স্ত্রী নিখোঁজ বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশে ১০ পদে জনবল নিয়োগ ৬৪ বছর বয়সে বিয়ে করলেন হলিউড তারকা জিম ক্যারি পুষ্টিকর পাঁচমিশালি সবজি রান্নার সহজ রেসিপি ফেনীতে দেশের প্রথম রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অবৈধ অভিবাসন ও অনিয়মে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল ফেসবুক ভিডিওর কল্যাণে আড়াই মাস পর স্ত্রীকে ফিরে পেলেন নতুন সিনেমা ‘মহব্বত’ নিয়ে আসছেন শাকিব খান বৃষ্টিতে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমা ‘কাট-পিস’ ওপেনএআই ডেভ ডে ২০২৬-এ অংশগ্রহণ করল ওয়ানব্রেইন এআই ট্রাম্প প্রশাসনের ২০ মাসে আড়াই লাখের বেশি ভিসা বাতিল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ৭ ইইউ রাষ্ট্রদূতের আইসিসির নতুন প্লেয়িং কন্ডিশন: কোন সংস্করণে কী বদল এল আবু সাঈদ ঘটনায় বেরোবির ১১ জনকে স্থায়ী বহিষ্কার জ্বরের কারণে আরব আমিরাত যাত্রায় পিছিয়ে শান্ত নিরাপত্তায় যেকোনো হামলায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি বিন সালমানের