
দেশের বাজারে শক্তিশালী ফিচারের নতুন স্মার্টফোন 'রেডমি ১৭ ফাইভ-জি' নিয়ে এসেছে শাওমি বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফোনটিতে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার এবং মাল্টিটাস্কিংয়ের জন্য কার্যকর। এছাড়া এতে রয়েছে ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ সুবিধা। স্মার্টফোনটি শাওমি হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেমে পরিচালিত হয়। রেডমি ১৭ ফাইভ–জি মডেলের ফোনটিতে স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ মডেলের প্রসেসর থাকায় দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি একসঙ্গে একাধিক কাজ করা যায়। ফলে দীর্ঘদিন ব্যবহার করলেও ফোনটিতে দাগ পড়ে না এবং হাত থেকে পড়ে ভেঙে যায় না।
দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তা দিতে ফোনটিতে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে ৪৫ ওয়াটের টার্বো চার্জিং প্রযুক্তি, যা দ্রুত চার্জ নিশ্চিত করে। এর ৬.৯ ইঞ্চি পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্জ হওয়ায় ডিসপ্লের অভিজ্ঞতা বেশ স্মুদ থাকবে বলে জানিয়েছে শাওমি। ছবি তোলার জন্য ফোনের পেছনে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে। ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটি একবার চার্জে দীর্ঘসময় ব্যবহার করা সম্ভব।
ফোনটির স্থায়িত্ব বাড়াতে এতে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৪ ডাস্ট ও স্প্ল্যাশ রেজিসট্যান্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ধুলোবালি ও পানি থেকে সুরক্ষা দেয়। দুটি ভিন্ন রঙে বাজারে আসা এই স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৯৯৯ টাকা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০