
দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই এবং চলমান কৃত্রিম সংকট আগামী এক থেকে দুই দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কৃষি মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী আরও বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই সংকটের সৃষ্টি করেছে। তবে তথ্যানুযায়ী, গত বছরের তুলনায় বর্তমানে দেশে প্রায় ২ লাখ মেট্রিক টন সার বেশি মজুত রয়েছে। সার সরবরাহ ও বিতরণের বিষয়টি কঠোরভাবে নজরদারিতে রাখতে প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে দেশের কৃষি খাতের সার্বিক পরিস্থিতি ও মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী কৃষি ব্যবস্থার সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০