সরাইলে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশ:
Print news

সরাইলে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

আব্দুর রাজ্জাক ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সরাইল সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে র‍্যালি, মতবিনিময় সভা ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে বের হওয়া র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংক কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. আমিনুর রহমান।

সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী ব্যাংকিং সেবা দ্রুত ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। বাংলাদেশও ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। নিরাপদ ও আধুনিক আর্থিক ব্যবস্থার জন্য ক্যাশলেস লেনদেনের প্রসার জরুরি। ডিজিটাল লেনদেনের মাধ্যমে দ্রুত অর্থ স্থানান্তর ও ব্যবসায়িক লেনদেন করা সম্ভব।

তাঁরা বলেন, গ্রাহকদের সুবিধার জন্য পূবালী ব্যাংক পে অ্যাপস, কিউআর কোড, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা নগদ অর্থ ছাড়াই পণ্য ও সেবার মূল্য গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি শাখা ও উপশাখায় ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে ‘সেলফ সার্ভিস কর্নার’ ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসির হবিগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক সমবারু চন্দ্র মহন্ত। বিশেষ অতিথি ছিলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, পূবালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার প্রধান মহিউদ্দিন, সড়ক বাজার শাখার প্রধান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আল আমিন এবং ভাদুঘর উপশাখার প্রধান ও প্রিন্সিপাল অফিসার মো. সাইফুল ইসলাম।

এ ছাড়া সরাইল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ আলম আদেল ও সাংবাদিক মো. রিমন খানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের সরাইল শাখার শাখা প্রধান ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মহসিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সড়ক বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার কানিজ ফাতেমা।

পরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়। এ সময় ক্যাশলেস লেনদেনের সুবিধা ও ব্যবহারিক দিক তুলে ধরে ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল লেনদেনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান ব্যাংক কর্মকর্তারা।

শেয়ার করুন
শিরোনাম :
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ মেডিকেল হাসপাতালের লাইব্রেরিতে জিয়া ও খালেদা জিয়ার বই রাখার কাতারে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ শেফ কমিউনিটি অপপ্রচার রোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান বিমানমন্ত্রীর দিল্লিতে র‍্যালির আগেই ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিত আটক ভুলের শিক্ষা নিয়ে ক্যারিবীয় সিরিজের প্রস্তুতি শান্তদের ১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা ৩১ অক্টোবর, আসন তিন কেন্দ্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত ছাড়ার নোটিশ: হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা ইমরান খান কাতারে এক যুগ পূর্ণ করল বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব নেত্রকোণায় সাংবাদিকের শরীরে ছয়টি গুলির ক্ষত শনাক্ত ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে সৌদি আরব যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে রাষ্ট্র সংস্কার ব্যাহত: টিআইবি সেরা তরুণদের জাতিসংঘে পাঠাবে সরকার: মাহদী আমিন দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ সমাবেশের আগেই অভিজিৎ ও নেহা প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা পাবেন কক্সবাজারে রবীন্দ্র-ছবিতে কালির প্রতিবাদে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ বাংলাদেশ সিরিজে জয়ের লক্ষ্যে বড় পরিবর্তনের পথে ওয়েস্ট ইন্ডিজ আসছে ‘টেস্ট টুয়েন্টি’, ৮০ ওভারের ম্যাচে খেলবেন নারী-পুরুষ মেডিকেল হাসপাতালের লাইব্রেরিতে জিয়া ও খালেদা জিয়ার বই রাখার কাতারে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ শেফ কমিউনিটি অপপ্রচার রোধে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান বিমানমন্ত্রীর দিল্লিতে র‍্যালির আগেই ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিত আটক ভুলের শিক্ষা নিয়ে ক্যারিবীয় সিরিজের প্রস্তুতি শান্তদের ১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষা ৩১ অক্টোবর, আসন তিন কেন্দ্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার দুর্নীতিমুক্ত দেশ গড়তে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত ছাড়ার নোটিশ: হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা ইমরান খান কাতারে এক যুগ পূর্ণ করল বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব নেত্রকোণায় সাংবাদিকের শরীরে ছয়টি গুলির ক্ষত শনাক্ত ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে সৌদি আরব যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট