শাহজালালে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক

প্রকাশ:
Print news

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ এক মালয়েশিয়ান নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। আটককৃত ব্যক্তি ইয়ং ডন সিউ (৪৩)। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোট ৪ দশমিক ৫ কেজি ওজনের স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এই যাত্রীকে কাস্টমস নজরদারিতে রেখেছিল।

বিমান থেকে নামার পর ওই যাত্রী গ্রিন চ্যানেল-১ দিয়ে অতিক্রম করার সময় তল্লাশি চালানো হয়। গভীর রাতে প্রায় ১টা ৪৫ মিনিটের দিকে তার শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে বহন করা স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে প্রতিটি এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি বার রয়েছে। এগুলো ২৪ ক্যারেট বিশুদ্ধতার বলে নিশ্চিত করেছেন দায়িত্বরত কর্মকর্তারা। যাত্রী এগুলো কালো কাপড়ের একটি বেল্টের ভেতর লুকিয়ে শার্টের নিচে বহন করছিলেন। পরে যাত্রীরা বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ওই যাত্রী নিজের ব্যাগেজ সম্পর্কে কোনো ঘোষণা দেননি এবং উদ্ধারকৃত স্বর্ণের স্বপক্ষে কোনো বৈধ নথিপত্র উপস্থাপন করতে পারেননি। ফলে কাস্টমস আইন ২০২৩ ও ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট ১৯৪৭-এর শর্ত লঙ্ঘিত হওয়ায় স্বর্ণগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। কাস্টমস আইনের ১৯১ ধারা অনুযায়ী জব্দকৃত স্বর্ণগুলো সাময়িকভাবে আটক রাখা হয়েছে।

প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্ত ইয়ং ডন সিউ-এর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ চোরাচালান রোধে এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে কাস্টমস হাউস ও বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি ও অভিযান জোরদার রেখেছে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন অনিয়মের দায়ে সিটির শাস্তি ও ইউরোপীয় জটিলতা শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি নারীর পোশাক নিয়ে মাতামাতি বন্ধ করুন: কৃতি শ্যানন জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা ৬ পয়সা শ্রমিকের অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ বিধায়ক হুমায়ুন কবীরের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর পায়রা বন্দরে ভিড়ল চীনের জাহাজ ‘ফান ঝৌ-৬’ বৃষ্টি উপেক্ষা করে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের নতুন গানে ফিরলেন আসিফ আকবর লন্ডন ফ্যাশন উইকে মাহিন খানের সুফি কালেকশনে বাংলার ঐতিহ্য পথশিশু-ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের সুপারিশ মেসির বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন কোচ স্কালোনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে বাস উপহার দিল পূবালী ব্যাংক এক মাসের জন্য আন্দোলন স্থগিত করলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা নতুন সিনেমা ‘শিরোনাম’ নিয়ে রুপালি পর্দায় ফিরছেন কাজী মারুফ চোরাচালান মামলার অভিযোগে জড়িত ব্যক্তি হয়েও সরকারি কমিটিতে যুবদল মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন অনিয়মের দায়ে সিটির শাস্তি ও ইউরোপীয় জটিলতা শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি নারীর পোশাক নিয়ে মাতামাতি বন্ধ করুন: কৃতি শ্যানন জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা ৬ পয়সা শ্রমিকের অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন রাজনীতি ছাড়ার ঘোষণা প্রবীণ বিধায়ক হুমায়ুন কবীরের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর পায়রা বন্দরে ভিড়ল চীনের জাহাজ ‘ফান ঝৌ-৬’ বৃষ্টি উপেক্ষা করে সমাজসেবা অধিদপ্তরের সামনে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের নতুন গানে ফিরলেন আসিফ আকবর লন্ডন ফ্যাশন উইকে মাহিন খানের সুফি কালেকশনে বাংলার ঐতিহ্য পথশিশু-ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের সুপারিশ মেসির বিদায়ে কান্নায় ভেঙে পড়লেন কোচ স্কালোনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে বাস উপহার দিল পূবালী ব্যাংক এক মাসের জন্য আন্দোলন স্থগিত করলেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা নতুন সিনেমা ‘শিরোনাম’ নিয়ে রুপালি পর্দায় ফিরছেন কাজী মারুফ চোরাচালান মামলার অভিযোগে জড়িত ব্যক্তি হয়েও সরকারি কমিটিতে যুবদল