যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুনে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তির শর্তসমূহ পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলার কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ রবিবার এ বিষয়ে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেছেন। নূর নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরানের কূটনৈতিক প্রস্তাবের প্রেক্ষিতে ওয়াশিংটনের প্রতিক্রিয়ার পরপরই গালিবফ এই ঘোষণা দেন। হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে ইরাান। তেহরান তাদের কূটনৈতিক প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকে জবাব পাওয়ার কয়েক দিনের মধ্যেই এই বিবৃতিটি এল।
পার্লামেন্ট স্পিকার বলেন, আমেরিকানরা প্রকাশ্যে এক ধরনের বক্তব্য দিলেও পর্দার আড়ালে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ভিন্ন প্রস্তাব পাঠাচ্ছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অযথা সময়ক্ষেপণ বা একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার দিন ফুরিয়ে এসেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান অত্যন্ত দৃঢ় এবং ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর আলোকে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই জলপথ বন্ধই থাকবে। গালিবফ বলেন, “আমেরিকানরা গণমাধ্যমে এক কথা বললেও সম্প্রতি মধ্যস্থতাকারীর মাধ্যমে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। তবে তাদের বুঝতে হবে যে, প্রক্রিয়া দীর্ঘায়িত করা এবং একতরফা দাবি চাপিয়ে দেওয়ার দিন শেষ হয়ে গেছে। ”।
ইরান গত মাসে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে সাত দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইরান তার সিদ্ধান্তে অটল থাকায় বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। Do Not Sell or Share My Personal Information।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০