রাত ২টার সেই ফোন কল: দেব ও শুভশ্রীর সম্পর্কের নতুন মোড়

প্রকাশ:
Print news

একসময়ের আলোচিত জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় দীর্ঘ বিরতির পর ফের পর্দায় একসঙ্গে কাজ করছেন। তাদের পুরোনো সম্পর্কের অধ্যায় নিয়ে সম্প্রতি স্মৃতিচারণ করেছেন দেব। অভিনেতা জানিয়েছেন, এক ৩১ ডিসেম্বরের রাতে ঠিক ২টার সময় তিনি শুভশ্রীকে ফোন করেছিলেন। সেই সময় শুভশ্রীর নম্বর তার কাছে ছিল না, তাই নিজের সহায়ক সায়ন্তনের কাছ থেকে নম্বরটি সংগ্রহ করেন। সায়ন্তনের ফোনে নম্বরটি ‘শুভশ্রীদি অ্যাক্টেস’ নামে সেভ করা ছিল। সেই ফোন কল থেকেই তাদের সম্পর্কের নতুন এক ‘শুভ’ যাত্রার সূচনা হয়েছিল বলে জানান দেব।

সেই মুহূর্তের স্মৃতি রোমন্থন করে দেব বলেন, “তারপর সেই দিন থেকে আজকে, এই জার্নিতে সব ভালো ভালো আর ভালোই হয়ে গেছে, সব শুভ আর শুভ আর শুভই হয়ে গেছে।” দেবের এই মন্তব্যে উপস্থিত সবাই হেসে উঠলে পরিস্থিতি সামাল দিতে তিনি মজা করে যোগ করেন, “না না, আমি ইনডাইরেক্টলি কাউকে মিন করতে চাইছি না। আমার বাংলাটা এখন আগের চেয়ে অনেকটা শুদ্ধ হয়ে গেছে দাদাগিরি করে!”

দীর্ঘ প্রায় এক দশক পর ২০২৫ সালে ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে দেব ও শুভশ্রীকে ফের বড়পর্দায় দেখা যায়। সিনেমাটি মুক্তির পর তাদের পুরোনো রসায়ন নিয়ে দর্শকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। এই জুটির রসায়ন ভক্তদের কাছে এখনো বেশ সমাদৃত।

‘ধূমকেতু’র সাফল্যের পর দেব ও শুভশ্রীকে নিয়ে আরও একটি নতুন সিনেমা নির্মিত হচ্ছে, যার নাম ‘দেশু সেভেন’। এই সিনেমাটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। বিশেষ বিষয় হলো, এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। শুটিং শেষ হওয়ার পর শুভশ্রী পরিচালক হিসেবে দেবের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি জানান, একই সময়ে ক্যারিয়ার শুরু করলেও পরিচালক দেবের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাদের জন্য একেবারেই অন্যরকম ছিল। বর্তমানে ভক্তরা সিনেমাটির মুক্তির অপেক্ষায় রয়েছেন, আর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার পোস্টার ও শুটিংয়ের মুহূর্তগুলো নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

শেয়ার করুন
শিরোনাম :
কৃতজ্ঞতা চর্চা কি দীর্ঘায়ু ও সুস্থ জীবনের চাবিকাঠি? শিশু অধিকার দিবস ও অ্যাকাডেমির ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী রাজধানীতে চার দিনে চাঁদাবাজিতে গ্রেপ্তার ৪১ দিনাজপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু উয়েফা নেশনস লীগে পর্তুগালের জয়, নকআউটে নিশ্চিত জায়গা নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সমাজসেবা অধিদপ্তরে একটি পদে লড়ছেন ১৪৩০ জন প্রার্থী ‘ভারতে শান্তি নেই’, সঞ্জয়ের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক ইয়েমেনে হুতিদের হটিয়ে মোখা বন্দর পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর ঘুষ নেওয়ার দায় স্বীকার করলেন চুনারুঘাটের এএসআই, ভিডিও ভাইরাল এনসিএলে বরিশালের বিপক্ষে খুলনার বিশাল জয় মেসির বিদায়ী ম্যাচে লড়াইয়ের হুঙ্কার বেনিন গোলরক্ষকের ৪৯তম বিসিএস: আরও ৪০ জনের নিয়োগে প্রজ্ঞাপন জারি দশ বছরের সম্পর্কের ইতি টানলেন প্রীতম-শেহতাজ তেলে জালিয়াতি: তারাগঞ্জে পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা মন্ত্রিসভার আজ চিকিৎসায় নোবেল ঘোষণা: আলোচনায় যেসব বৈজ্ঞানিক গবেষণা ফ্লাইদুবাই পাইলট হামামের আজব শর্ত: বিয়েতে রাজি সবাই কক্সবাজারে এক বছরে ইলিশ উৎপাদন কমল ২১ শতাংশ আইরিশ কোচকে থুথু ছিটানোর অভিযোগ ইসরাইলি খেলোয়াড়ের বিরুদ্ধে কৃতজ্ঞতা চর্চা কি দীর্ঘায়ু ও সুস্থ জীবনের চাবিকাঠি? শিশু অধিকার দিবস ও অ্যাকাডেমির ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী রাজধানীতে চার দিনে চাঁদাবাজিতে গ্রেপ্তার ৪১ দিনাজপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু উয়েফা নেশনস লীগে পর্তুগালের জয়, নকআউটে নিশ্চিত জায়গা নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সমাজসেবা অধিদপ্তরে একটি পদে লড়ছেন ১৪৩০ জন প্রার্থী ‘ভারতে শান্তি নেই’, সঞ্জয়ের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক ইয়েমেনে হুতিদের হটিয়ে মোখা বন্দর পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর ঘুষ নেওয়ার দায় স্বীকার করলেন চুনারুঘাটের এএসআই, ভিডিও ভাইরাল এনসিএলে বরিশালের বিপক্ষে খুলনার বিশাল জয় মেসির বিদায়ী ম্যাচে লড়াইয়ের হুঙ্কার বেনিন গোলরক্ষকের ৪৯তম বিসিএস: আরও ৪০ জনের নিয়োগে প্রজ্ঞাপন জারি দশ বছরের সম্পর্কের ইতি টানলেন প্রীতম-শেহতাজ তেলে জালিয়াতি: তারাগঞ্জে পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা মন্ত্রিসভার আজ চিকিৎসায় নোবেল ঘোষণা: আলোচনায় যেসব বৈজ্ঞানিক গবেষণা ফ্লাইদুবাই পাইলট হামামের আজব শর্ত: বিয়েতে রাজি সবাই কক্সবাজারে এক বছরে ইলিশ উৎপাদন কমল ২১ শতাংশ আইরিশ কোচকে থুথু ছিটানোর অভিযোগ ইসরাইলি খেলোয়াড়ের বিরুদ্ধে