
রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম।
প্রাথমিক তথ্যানুযায়ী, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গুদামে থাকা বিপুল পরিমাণ কাঠের গুঁড়া, কেমিকেল ও তৈরি ফার্নিচার পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০