
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পালাবদলে সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। নির্বাচনে ৪টি আসন পুনরুদ্ধারের মাধ্যমে সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। গত বছরও দলটির পক্ষে এমন জয় পাওয়া প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছিল।
এই জয়ের ফলে ২০২৭ সালে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে ডেমোক্র্যাট নেতা চাক শুমারের আবারও দায়িত্ব নেওয়ার পথ সুগম হয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের ওপর নজরদারি করা, আইন প্রণয়ন এবং প্রশাসনিক ও বিচার বিভাগীয় নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের ক্ষমতা পেতে যাচ্ছে দলটি।
বিশ্লেষকরা বলছেন, এই ফলাফল সরাসরি ডোনাল্ড ট্রাম্পের জন্য এক বড় রাজনৈতিক প্রত্যাখ্যান। পুরো অক্টোবরজুড়ে তিনি নিজ দলের প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচারণা চালালেও, তার কমে যাওয়া জনপ্রিয়তাই শেষ পর্যন্ত রিপাবলিকানদের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০