মানুষ কেন অন্যের কষ্টে আনন্দ পায়? জেনে নিন পাঁচটি অন্ধকার মনস্তাত্ত্বিক প্রবণতা

প্রকাশ:
Print news

মানুষের মন কেবল ভালো গুণের সমষ্টি নয়; আমাদের প্রতিটি সিদ্ধান্ত ও আচরণের নেপথ্যে কাজ করে কিছু জটিল মনস্তাত্ত্বিক প্রবণতা। অনেক সময় আমরা অজান্তেই ভুক্তভোগীকে দোষারোপ করি, অন্যের কষ্টে তৃপ্তি পাই অথবা ভিড়ের মাঝে নিজের দায়িত্ববোধ হারিয়ে ফেলি। এমন পাঁচটি অন্ধকার মনস্তাত্ত্বিক প্রবণতা সম্পর্কে নিচে আলোচনা করা হলো।

প্রথমত, ‘জাস্ট ওয়ার্ল্ড হাইপোথিসিস’ বা ন্যায্য পৃথিবী তত্ত্ব। এই মানসিক প্রবণতায় মানুষ বিশ্বাস করে যে পৃথিবীটা ন্যায়পরায়ণ, যেখানে ভালো মানুষের সাথে ভালো এবং খারাপ মানুষের সাথে খারাপ কিছু ঘটে। এই বিশ্বাসের কারণেই অনেক সময় ভুক্তভোগীকে দোষারোপ করা হয়। যেমন, কেউ বিপদে পড়লে মানুষ প্রশ্ন তোলে—‘কেন তুমি তাকে বিশ্বাস করেছিলে?’ বা ‘নিশ্চয়ই তোমার কোনো ভুল ছিল’।

দ্বিতীয়ত, অন্যের কষ্ট দেখে আনন্দ পাওয়া। এটি এমন এক ব্যক্তিত্বগত বৈশিষ্ট্য, যেখানে কেউ অন্যের ছোটখাটো অপমান, অস্বস্তি বা ব্যর্থতা দেখে তৃপ্তি পায়। এটি সব সময় বড় কোনো অপরাধ না হলেও, অনলাইনে কাউকে ট্রল করা, ইচ্ছাকৃতভাবে বিব্রত করা বা কারও দুঃখ দেখে আনন্দ পাওয়ার মতো আচরণ এর অন্তর্ভুক্ত।

তৃতীয়ত, ‘দ্য বাইস্ট্যান্ডার ইফেক্ট’ বা দর্শক প্রভাব। এটি এমন এক অবস্থা, যেখানে অনেক মানুষের উপস্থিতিতে বিপদে পড়া ব্যক্তিকে সাহায্য করার প্রবণতা কমে যায়। এর পেছনে কাজ করে ‘ডিফিউশন অব রেসপনসিবিলিটি’ বা দায়িত্বের বিস্তার। সবাই ভাবে অন্য কেউ নিশ্চয়ই এগিয়ে আসবে, ফলে কেউ এককভাবে দায়িত্ব নিতে চায় না।

চতুর্থত, ভিড়ের মধ্যে ব্যক্তিসত্তা হারিয়ে ফেলা। আপনি যদি একজন ব্যক্তিকে একা একটি ইট দিয়ে বলেন যে ‘অমুক জানালার কাচ গুঁড়িয়ে দাও’, তিনি তা করবেন না। কিন্তু ওই একই ব্যক্তি যখন ভিড়ের মধ্যে থাকেন, তখন তাঁর বিবেকে সেটি আর বাধা দেয় না। ভিড়ের মাঝে মানুষ নিজের নৈতিকতা ও স্বতন্ত্র দায়িত্ববোধ হারিয়ে ফেলে।

পঞ্চমত, সহানুভূতির ক্ষয়। এটি এমন এক প্রবণতা, যেখানে একজন ব্যক্তির দুর্ভোগ দেখে আমাদের সহানুভূতি জাগলেও, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বাড়লে সেই সহানুভূতি কমে যায়। যেমন, একটি অসুস্থ শিশুর গল্প শুনে মানুষ যতটা আবেগপ্রবণ হয়, ‘লাখো শিশু একই সমস্যায় ভুগছে’ শুনলে অনেকের সাহায্য করার আগ্রহ তুলনামূলকভাবে কমে আসে।

মানুষের এই মনস্তাত্ত্বিক দিকগুলো আমাদের সামাজিক আচরণের ওপর গভীর প্রভাব ফেলে। এই প্রবণতাগুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি, যাতে আমরা আরও মানবিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারি।

শেয়ার করুন
শিরোনাম :
বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমা ‘কাট-পিস’ ওপেনএআই ডেভ ডে ২০২৬-এ অংশগ্রহণ করল ওয়ানব্রেইন এআই ট্রাম্প প্রশাসনের ২০ মাসে আড়াই লাখের বেশি ভিসা বাতিল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ৭ ইইউ রাষ্ট্রদূতের আইসিসির নতুন প্লেয়িং কন্ডিশন: কোন সংস্করণে কী বদল এল আবু সাঈদ ঘটনায় বেরোবির ১১ জনকে স্থায়ী বহিষ্কার জ্বরের কারণে আরব আমিরাত যাত্রায় পিছিয়ে শান্ত নিরাপত্তায় যেকোনো হামলায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি বিন সালমানের ভেনিসের উৎসব আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে: সুনেরাহ বিনতে কামাল এক কাপ কফির নেপথ্যে: কৃষকের ঘাম থেকে আপনার টেবিল ফেনীতে ১,৫৪২ কোটির বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার সম্পর্কে যে ৫ অজানা তথ্য জানা জরুরি রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি নিয়ে ব্যাখ্যা দিল পাকিস্তান ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ: লক্ষ্য শেষ ম্যাচ রাঙানো এশিয়ান গেমস হকি: চীনের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের হাবিপ্রবির হলে শেখ রাসেল কর্নার সরিয়ে ছাত্রদলের লোগো প্রাথমিকের সহকারী শিক্ষক পদে যোগদানের প্রক্রিয়া শুরু প্রত্যুষা ব্যানার্জির মামলা ময়মনসিংহে অনশনের পর ২০ জনের নিয়োগ, বঞ্চিত দুজন বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার রহস্যজনক মৃত্যু: তদন্তে পুলিশ ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমা ‘কাট-পিস’ ওপেনএআই ডেভ ডে ২০২৬-এ অংশগ্রহণ করল ওয়ানব্রেইন এআই ট্রাম্প প্রশাসনের ২০ মাসে আড়াই লাখের বেশি ভিসা বাতিল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ৭ ইইউ রাষ্ট্রদূতের আইসিসির নতুন প্লেয়িং কন্ডিশন: কোন সংস্করণে কী বদল এল আবু সাঈদ ঘটনায় বেরোবির ১১ জনকে স্থায়ী বহিষ্কার জ্বরের কারণে আরব আমিরাত যাত্রায় পিছিয়ে শান্ত নিরাপত্তায় যেকোনো হামলায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি বিন সালমানের ভেনিসের উৎসব আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে: সুনেরাহ বিনতে কামাল এক কাপ কফির নেপথ্যে: কৃষকের ঘাম থেকে আপনার টেবিল ফেনীতে ১,৫৪২ কোটির বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার সম্পর্কে যে ৫ অজানা তথ্য জানা জরুরি রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি নিয়ে ব্যাখ্যা দিল পাকিস্তান ইন্দোনেশিয়ার মুখোমুখি বাংলাদেশ: লক্ষ্য শেষ ম্যাচ রাঙানো এশিয়ান গেমস হকি: চীনের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের হাবিপ্রবির হলে শেখ রাসেল কর্নার সরিয়ে ছাত্রদলের লোগো প্রাথমিকের সহকারী শিক্ষক পদে যোগদানের প্রক্রিয়া শুরু প্রত্যুষা ব্যানার্জির মামলা ময়মনসিংহে অনশনের পর ২০ জনের নিয়োগ, বঞ্চিত দুজন