ব্যালন ডি’অরজয়ী বন্ধু হ্যারি কেইনকে অভিনন্দন জানালেন বিরাট কোহলি

প্রকাশ:
Print news

খেলার মাঠ ও দেশ ভিন্ন হলেও বিরাট কোহলি ও হ্যারি কেইনের বন্ধুত্বে কোনো দেয়াল নেই। তাই ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ‘ব্যালন ডি’অর’ জয়ের ঐতিহাসিক মুহূর্তে বন্ধু কেইনকে অভিনন্দন জানাতে দেরি করেননি ভারতীয় ক্রিকেট তারকা কোহলি। ২০২৬ সালের এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি জেতার মাধ্যমে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়েছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন কেইন। একজনের হাতে ক্রিকেট ব্যাট, অন্যজনের পায়ে বল। একজন ভারতের ক্রিকেটের মহাতারকা, অন্যজন ইংল্যান্ডের ফুটবল অধিনায়ক। তবে কোহলির কাছে কেইনের এই অর্জন শুধু গোলের পর গোল করার পুরস্কার নয়। শুধু কেইন নন, তাঁর পরিবারের কথাও মনে রেখেছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।

গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড দলের জার্সিতে ৬৫ ম্যাচে ৭৩ গোল করে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন কেইন। এমন দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই তিনি রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং বার্সেলোনার লামিনে ইয়ামালকে পেছনে ফেলে সোনালি ট্রফি জিতে নেন। এর আগে গত বছর কোহলি প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতার পর কেইন তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন, এবার সেই বন্ধুত্বের প্রতিদান দিলেন কোহলি। দেড় যুগ পর আইপিএলজয়ী কোহলিকে ১৫ বছর পর ট্রফিজয়ী কেইনের শুভেচ্ছা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কোহলি লিখেছেন, হ্যারি, আমার বন্ধু, সর্বোচ্চ পর্যায়ে বছরের পর বছর খেলার পথে তুমি যে সততা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায় দেখিয়েছ, তাতে এই সাফল্যের প্রতিটি অংশই তোমার প্রাপ্য। কোহলি আরও বলেন, তোমার এই অর্জনে আমি খুবই আনন্দিত। ঈশ্বর তোমাকে ও তোমার পরিবারকে আশীর্বাদ করুন। নিজের এই বর্ণিল পথচলা নিয়ে তোমার পরিবার নিশ্চয়ই গর্বিত, যেমনটা তুমি নিজেও বোধ করছ। তোমার জন্য আমার পক্ষ থেকে সবসময় শুভকামনা রইল।

উল্লেখ্য, এবারের ব্যালন ডি’অর র‍্যাঙ্কিংয়ে কেইনের পেছনে দ্বিতীয় স্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থানে থাকা লামিনে ইয়ামাল জিতেছেন বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। এছাড়া ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি চতুর্থ হয়েছেন এবং রেকর্ড আটবারের বিজয়ী লিওনেল মেসি তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছেন। খেলার ভাষা ভিন্ন হলেও কোহলি ও কেইনের এই পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বের গল্পটি ক্রীড়ামোদীদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে কেইনের পক্ষে কথা বলেছে তাঁর দুর্দান্ত পরিসংখ্যান।

শেয়ার করুন
শিরোনাম :
খুলনায় আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ১৩ বছর পর জিটিএ সিক্স: প্রথম দিনেই আয় ২৩৬ কোটি ডলার জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বার্লিনে কাতারের আমির সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে গুরুতর ঘটনার অভিযোগ করেছে উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত সেল্টা ভিগোকে হারিয়ে জয়ের ধারায় রিয়াল, সতর্ক মরিনহো ইসরাইলের ২১ দুর্বলতা ও বিতর্কিত দিক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছক্কা মেরে সেঞ্চুরি করে ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন ঋষভ পন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে হামলা নিয়ে সরাসরি উত্তর এড়িয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ের হিড়িক পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় থানার ওসি প্রত্যাহার মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প বললেন সামিরা খান মাহি পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের চ্যালেঞ্জ টেকনাফে মালয়েশিয়াগামী ৮ ভুক্তভোগীকে উদ্ধার করল যৌথবাহিনী বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি খুলনায় আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ১৩ বছর পর জিটিএ সিক্স: প্রথম দিনেই আয় ২৩৬ কোটি ডলার জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বার্লিনে কাতারের আমির সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে গুরুতর ঘটনার অভিযোগ করেছে উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত সেল্টা ভিগোকে হারিয়ে জয়ের ধারায় রিয়াল, সতর্ক মরিনহো ইসরাইলের ২১ দুর্বলতা ও বিতর্কিত দিক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছক্কা মেরে সেঞ্চুরি করে ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন ঋষভ পন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে হামলা নিয়ে সরাসরি উত্তর এড়িয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ের হিড়িক পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় থানার ওসি প্রত্যাহার মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প বললেন সামিরা খান মাহি পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের চ্যালেঞ্জ টেকনাফে মালয়েশিয়াগামী ৮ ভুক্তভোগীকে উদ্ধার করল যৌথবাহিনী বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি