প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিয়েছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই বছরের দিবসের মূল প্রতিপাদ্য হলো ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ।’
মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে প্রধানমন্ত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষার বার্তা তুলে ধরা হয়।
গাছের চারা রোপণের সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন
- জাকারিয়া তাহের সুমন, মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
- আহম্মদ সোহেল মনজুর, প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
- মো. ওবায়দুর রহমান, সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়




