
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত এসআইআর বাতিলের দাবিতে দিল্লির রামলীলা ময়দানে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। রোববার ভোর থেকেই সমাবেশস্থলে ভিড় জমতে শুরু করে। বিকেল ৩টার দিকে হুডখোলা গাড়িতে করে সভাস্থলে পৌঁছান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা ও আইসা নেত্রী নেহা বোরাসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা।
সমাবেশে বক্তারা ক্ষমতাসীন বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি ভোট চুরির অভিযোগ আনেন। রাহুল গান্ধী তার বক্তব্যে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবির পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঙ্কার দেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও জনগণের উদ্দেশ্যে বলছি, জ্ঞানেশ কুমারকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরাতেই হবে। তার দাবি, জ্ঞানেশ কুমারকে ছাড়া নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে টিকে থাকতে পারবেন না।
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে রাহুল বলেন, অমিত শাহ বলেছিলেন মোদি কোথাও যাবেন না, কিন্তু আমি বলছি মোদিকে কোথাও পালাতে দেওয়া হবে না। যদি তিনি পালানোর চেষ্টা করেন, তবে তা সফল হতে দেওয়া হবে না। একইসঙ্গে জ্ঞানেশ কুমারের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যদি তিনি যেতেও চান, আমরা তাকে যেতে দেব না।
রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দেশের সংবিধানকে কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া হবে না। তার এই দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধী জোট তাদের কঠোর অবস্থান আরও স্পষ্ট করল। সংবিধানে বর্ণিত জনগণের অধিকার রক্ষায় তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০