
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০টি আধুনিক উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে। বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানটিতে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনের ঘোষণা দেন।
চুক্তি সই অনুষ্ঠানে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিমানের আধুনিকায়ন জরুরি। নতুন প্রজন্মের এসব বিমান বাংলাদেশের এভিয়েশন খাতকে বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে আরো এগিয়ে নেবে।” তিনি আরও যোগ করেন, “শুধু আধুনিক বিমান দিয়ে একটি এয়ারলাইনকে সফল করা যায় না। বিমানের ভবিষ্যৎ নির্ভর করবে পেশাদারিত্ব, শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্ববোধের ওপর।”
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০