বলিউড তারকা সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খান এবং অভিনেত্রী পলক তিওয়ারির প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। অতীতে ক্যামেরা দেখে পলকের মুখ লুকানো এবং তাতে ইব্রাহিমের সহায়তার ঘটনা ঘটলেও, এবার তাদের দুজনকে একসাথে দেখা গেল বিমানবন্দরে। মুম্বাই বিমানবন্দরে তাদের একসাথে ক্যামেরাবন্দী হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই জুটির সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পলক তিওয়ারির পরনে ছিল একটি স্মোকড সবুজ রঙের টপ ও নীল জিনস, সাথে ক্যাজুয়াল হেয়ারস্টাইল, সানগ্লাস ও একটি টোট ব্যাগ। অন্যদিকে, ইব্রাহিম আলী খানকে দেখা যায় অলিভ-গ্রিন শার্ট এবং ম্যাচিং ট্রাউজার্সে। পায়ে সাদা স্নিকার্স, কাঁধে ব্যাকপ্যাক ও চোখে সানগ্লাস পরা ইব্রাহিম হাতে কফির কাপ নিয়ে পলকের পেছনে পেছনে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন। তাদের এই মেলানো পোশাকের উপস্থিতি নেটিজেনদের নজর কেড়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশের পর অনুসারীরা বিভিন্ন মন্তব্য করছেন। নূরজাহান নামের একজন মন্তব্য করেছেন, “খুব সুন্দর জুটি। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।” শফিক নামে একজন লিখেছেন, “তারা একে অপরের জন্যই তৈরি।” আবার স্নেহা নামের এক নেটিজেন লিখেছেন, “তাদের একসঙ্গে দেখতে দারুণ লাগছে।” এমন অসংখ্য ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা।
যদিও বর্তমানের এই গুঞ্জন নিয়ে পলক কিংবা ইব্রাহিম কেউই নতুন করে কোনো মন্তব্য করেননি। তবে গত বছরের এপ্রিলে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ইব্রাহিম বলেছিলেন, পলক কেবলই তার একজন ভালো ও মিষ্টি বন্ধু। এর আগে ছবি ভাইরাল হওয়ার প্রসঙ্গে পলক তিওয়ারি এক বিবৃতিতে জানান, এটি কেবলই বন্ধুত্ব এবং এসব খবর মূলত অনুমাননির্ভর। তারা বন্ধুদের একটি বড় দলের সাথে ঘুরতে গিয়েছিলেন, কিন্তু ছবিগুলো এমনভাবে তোলা হয়েছে যেন শুধু তারাই একসাথে ছিলেন।
উল্লেখ্য, পলক তিওয়ারি হলেন অভিনেতা রাজা চৌধুরী ও অভিনেত্রী শ্বেতা তিওয়ারি দম্পতির কন্যা, যাদের সংসার অনেক আগেই ভেঙে গেছে। পলকের প্রেম নিয়ে তার মা শ্বেতা তিওয়ারি সবসময় গুঞ্জন উড়িয়ে দিলেও, তার বাবা রাজা চৌধুরীর মন্তব্য ছিল ভিন্ন। পলক বলিউডে পা রাখেন বিশাল মিশ্রা পরিচালিত হরর-থ্রিলার সিনেমা ‘রোজি: দ্য স্যাফরন চ্যাপটার’ দিয়ে। পরবর্তীতে তাকে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে। অন্যদিকে, গত বছর খুশি কাপুরের বিপরীতে ‘নাদানিয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ইব্রাহিম আলী খানের।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০