স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কোস্টগার্ডে রাজস্বখাতভুক্ত শূন্য পদগুলোতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় ৭টি ক্যাটাগরিতে মোট ৩৮ জন অসামরিক জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে, সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
পদের বিবরণ ও যোগ্যতা
- সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ১টি পদ, বেতন গ্রেড-১৩ (২৪,০০০-৫৮,০০০ টাকা)। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
- সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৫টি পদ, বেতন গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০ টাকা)। যোগ্যতা স্নাতক ডিগ্রি ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
- ইউডিএ/কম্পিউটার অপারেটর: ৩টি পদ, বেতন গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০ টাকা)। যোগ্যতা স্নাতক ডিগ্রি ও কম্পিউটার পরিচালনায় জ্ঞান।
- কারিগরি পদ (ইলেক্ট্রিশিয়ান/ওয়্যারলেস মেকানিক): ২টি পদ, বেতন গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০ টাকা)। যোগ্যতা এসএসসি পাস ও সংশ্লিষ্ট বিষয়ে ১ বছর মেয়াদি ট্রেড কোর্স সনদ।
- গাড়ি চালক: ২৫টি পদ, বেতন গ্রেড-১৫ (২২,৮০০-৫৫,২০০ টাকা)। যোগ্যতা জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালনার বৈধ লাইসেন্স। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১টি পদ, বেতন গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০ টাকা)। যোগ্যতা এইচএসসি পাস ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
- অফিস সহায়ক: ১টি পদ, বেতন গ্রেড-২০ (২০,০০০-৪৮,৪০০ টাকা)। যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা ও আবেদন ফি
আবেদনকারীদের বয়স ৩১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ১৩ থেকে ১৬ নম্বর গ্রেডের পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ১৭ থেকে ২০ নম্বর গ্রেডের পদের জন্য ৫৬ টাকা নির্ধারিত সময়ে অনলাইনে জমা দিতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব পদের ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় মানসম্পন্ন জ্ঞান। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য বাংলাদেশ কোস্টগার্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টায় এবং আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবে।
- বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা টাকা (গ্রেড-১৪)।
- ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি কলেজশিক্ষার্থীদের জন্য, মাসে পাবে ৫,০০০ টাকা।
- অভিজ্ঞতা ছাড়াই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরি।






