বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

প্রকাশ:
Print news

বাংলাদেশের নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে টাইগ্রেসদের এটিই প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ। আগামী ৯ই অক্টোবর ব্রিসবেনে এই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ১১ই অক্টোবর দ্বিতীয় এবং ১৪ই অক্টোবর সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি মাঠে গড়াবে। সিরিজের লড়াইয়ের আগে আগামী ৬ই অক্টোবর ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে কুইন্সল্যান্ড নারী দলের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষ করে অস্ট্রেলিয়া দল পরবর্তীতে সিডনির নর্থ সিডনি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে।

অস্ট্রেলিয়া নারী দলকে এই সিরিজে নেতৃত্ব দেবেন সোফি মলিনিউ। তবে হিপের চোট কাটিয়ে ফেরার পথে থাকা এই অধিনায়কের শারীরিক অবস্থার দিকে নজর রাখবেন দলের মেডিকেল টিম। চোটের কারণে পেসার ডার্সি ব্রাউন পিঠের সমস্যার জন্য এবং তরুণ পেসার লুসি হ্যামিল্টন কোয়াডের ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। অস্ট্রেলিয়া এই সিরিজটিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে। তাদের নির্বাচক শন ফ্লেগলারের মতে, বাংলাদেশের বোলিং আক্রমণ তাদের ব্যাটারদের সক্ষমতা যাচাইয়ের দারুণ সুযোগ তৈরি করবে। বিশেষ করে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির কথা মাথায় রেখে উপমহাদেশের কন্ডিশন ও স্পিন সামলানোর প্রস্তুতি হিসেবেই এই সিরিজটিকে দেখছে অজিরা। ফ্লেগলার বলেন, ‘বাংলাদেশ খুব ভালো একটি পরীক্ষা হবে, বিশেষ করে তাদের বোলিং আক্রমণের মানের কারণে। চ্যাম্পিয়নস ট্রফির আগে উপমহাদেশের কন্ডিশনে ব্যাটারদের অভিজ্ঞতা অর্জনের জন্যও এটি দারুণ সুযোগ।’

অস্ট্রেলিয়ার ঘোষিত ১৪ সদস্যের দল: সোফি মলিনিউ (অধিনায়ক), নিকোলা ক্যারি, অ্যাশলেই গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, আলানা কিং, ফিবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিস পেরি, মেগান শাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়্যারহ্যাম।

শেয়ার করুন
শিরোনাম :
খুলনায় আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ১৩ বছর পর জিটিএ সিক্স: প্রথম দিনেই আয় ২৩৬ কোটি ডলার জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বার্লিনে কাতারের আমির সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে গুরুতর ঘটনার অভিযোগ করেছে উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত সেল্টা ভিগোকে হারিয়ে জয়ের ধারায় রিয়াল, সতর্ক মরিনহো ইসরাইলের ২১ দুর্বলতা ও বিতর্কিত দিক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছক্কা মেরে সেঞ্চুরি করে ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন ঋষভ পন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে হামলা নিয়ে সরাসরি উত্তর এড়িয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ের হিড়িক পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় থানার ওসি প্রত্যাহার মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প বললেন সামিরা খান মাহি পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের চ্যালেঞ্জ টেকনাফে মালয়েশিয়াগামী ৮ ভুক্তভোগীকে উদ্ধার করল যৌথবাহিনী বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি খুলনায় আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপন এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ১৩ বছর পর জিটিএ সিক্স: প্রথম দিনেই আয় ২৩৬ কোটি ডলার জার্মানির সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে বার্লিনে কাতারের আমির সাদিক কায়েম: আওয়ামী সন্ত্রাসীরা আমার পরিবারের সদস্যদের পুড়িয়ে গুরুতর ঘটনার অভিযোগ করেছে উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত সেল্টা ভিগোকে হারিয়ে জয়ের ধারায় রিয়াল, সতর্ক মরিনহো ইসরাইলের ২১ দুর্বলতা ও বিতর্কিত দিক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছক্কা মেরে সেঞ্চুরি করে ম্যাককালামকে ছাড়িয়ে গেলেন ঋষভ পন্ত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানে হামলা নিয়ে সরাসরি উত্তর এড়িয়ে গেলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ের হিড়িক পাবনার বেড়ায় সংঘর্ষের ঘটনায় থানার ওসি প্রত্যাহার মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্বের গল্প বললেন সামিরা খান মাহি পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের চ্যালেঞ্জ টেকনাফে মালয়েশিয়াগামী ৮ ভুক্তভোগীকে উদ্ধার করল যৌথবাহিনী বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা: নিন্দা জামায়াত আমিরের ঢাকা কর অঞ্চল-১৫ তে ৪২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি