
ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ফুলহামের একাডেমি থেকে উঠে আসা তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ মর্যাদাপূর্ণ ‘জনি হেইনেস ট্রফি ২০২৬’ জয় করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ক্লাবটির সতীর্থ খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সম্মিলিত ভোটে তাকে এই বর্ষসেরা উদীয়মান ফুটবলার নির্বাচিত করা হয়। চলতি সপ্তাহে মোটসপুর পার্কে ফুলহামের নিজস্ব অনুশীলন মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের কাছ থেকে তিনি এই পুরস্কার বুঝে নেন।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ১৯ বছর বয়সী ফারহান ফুলহামের অফিশিয়াল ওয়েবসাইটে জানান, সতীর্থদের ভোটে এই সম্মান পাওয়া অত্যন্ত তৃপ্তিদায়ক। তিনি উল্লেখ করেন, তার সতীর্থরাই মানদণ্ড নির্ধারণ করে তাকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে অনুপ্রেরণা দিয়েছেন এবং ট্রফিটি তার কাছে অত্যন্ত বিশেষ। ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের সাইমন ডিউক তাকে অভিনন্দন জানিয়ে বলেন, যারা ফারহানের সঙ্গে সরাসরি কাজ করেছেন, তাদের ভোটে এই অর্জন তার সক্ষমতার প্রমাণ দেয়। ২০১৯ সালে পিটার গ্রিনহ্যামের উদ্যোগে প্রবর্তিত এই ট্রফিটি ক্লাব কিংবদন্তি জনি হেইনেসের স্মরণে প্রদান করা হয়। সতীর্থদের ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না। তারাই মানদণ্ড ঠিক করে দেয়, অনুপ্রেরণা জোগায় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে, যা আমাকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে। অতীতে যারা এই ট্রফি জিতেছে, তাদের নামের তালিকায় তাকালে বোঝা যায় এটি কত বিশেষ এক অর্জন।’। ট্রফিতে থাকা অতীতের নামগুলোই প্রমাণ করে এটি কতটা মর্যাদাপূর্ণ।’।
ফারহানের পেশাদার ফুটবলে উত্থান ছিল নজরকাড়া। প্রিমিয়ার লীগ টুর (অনূর্ধ্ব-২১) গত মৌসুমে তিনি ২১টি ম্যাচে ১৭টি গোলে অবদান রেখে ফুলহামের ‘ইয়ং হোয়াইটস’ দলকে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আনতে মূল ভূমিকা পালন করেন। এর আগে গত বছরের নভেম্বরে তিনি মাসসেরা খেলোয়াড়ের খেতাব জেতার পাশাপাশি মৌসুমের সেরা খেলোয়াড়ের জন্য মনোনীত হয়েছিলেন। তার এই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে বর্তমানে তিনি ধারে পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডের হয়ে খেলছেন, যেখানে ক্লাবটি ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে এবং ফারহান এরই মধ্যে নতুন দলের হয়ে চার ম্যাচে মাঠে নেমেছেন।
ক্লাব ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও ফারহান সফলতার স্বাক্ষর রেখেছেন। গত মাসে ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলে তার অভিষেক ঘটে। ইন্দোনেশিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে তিনি লাল-সবুজ জার্সিতে নিজের প্রথম গোলটিও করেন। প্রায় ৫০ হাজার দর্শকের সামনে সেই গোল করার মুহূর্তটিকে তিনি দারুণ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অনুভূতি নিয়ে ফারহান বলেন, এটি তার ও পরিবারের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আগামী আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশে অনুষ্ঠেয় ম্যাচগুলোর জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানিয়েছেন। প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেছি, আর স্টেডিয়ামের পরিবেশ এই অভিজ্ঞতাকে সম্পূর্ণ অন্য রকম এক উচ্চতায় নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০