
ঢাকায় নিজেদের পুনর্বহালের দাবিতে আয়োজিত কর্মসূচিতে হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলা এই অবরোধের ফলে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ওয়াইজংশন থেকে মইজ্জারটেক পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এই কর্মসূচির প্রভাব পিএবি সড়কেও (পটিয়া, আনোয়ারা ও বাঁশখালী সড়ক) পড়ে, ফলে কর্মক্ষেত্র থেকে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
সোমবার সকালে ঢাকায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহাল দাবিতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে 'গ্রাহক ফোরাম' নামের একটি সংগঠনের ব্যানারে হামলা চালানো হয়। এরই প্রতিবাদে সন্ধ্যায় চট্টগ্রামে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। বিক্ষুব্ধ ব্যাংককর্মী মোকতার রশীদ, মেহেরুন্নেছা ও মাহমুদ হুমায়ূন সিকদার অভিযোগ করে বলেন, 'আজ এক বছর হয়ে গেল। চাকরি ফেরত দেওয়া দূরের কথা, উল্টো আমাদের ওপর হামলা করা হচ্ছে। এমন চলতে থাকলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।'
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০