
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও নিয়োগপত্র না পেয়ে ৮৩ জনের মধ্যে প্রায় ২০ জন প্রার্থী অনশন শুরু করেছেন। রোববার সকাল ১০টা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।
আন্দোলনকারী জাহিদ হাসান বলেন, ‘নিয়োগের চূড়ান্ত পর্যায়ে সুপারিশ পাওয়ার পরও আমাদের নামে নিয়োগপত্র ইস্যু করা হয়নি। আমরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছি।’
আন্দোলনকারীরা জানান, প্রাথমিক শিক্ষা জাতির ভবিষ্যৎ গঠনের অন্যতম প্রধান ভিত্তি। তাই এই খাতে যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করা জরুরি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০