
নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য নির্ধারিত বৈশাখী ভাতার হারে পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে বাংলা নববর্ষ উপলক্ষে কর্মীরা মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতা পেয়ে থাকলেও, নতুন বেতনকাঠামোতে তা কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গেজেটে তারিখ ১৭ সেপ্টেম্বর থাকলেও মূলত শনিবার এটি প্রকাশিত হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সকল সরকারি কর্মচারী তাদের মূল বেতনের ১৫ শতাংশ হারে নববর্ষ ভাতা পাবেন। এছাড়া মাসিক নিট পেনশন গ্রহণকারী অবসরভোগীরাও এই ভাতার সুবিধা পাবেন।
চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ নামে পরিচিত এই প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতনকাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন প্রাপ্য হবেন। নতুন কাঠামো অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ হারে সুবিধা পাবেন। পরবর্তী ধাপে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মীরা ৭৫ শতাংশ হারে সুবিধা পাবেন। ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে।
২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতনকাঠামোর অন্যান্য সব ভাতা পাওয়া শুরু করবেন। একই সময় থেকে পেনশনভোগীরাও নতুন কাঠামোর যাবতীয় সুবিধা ভোগ করতে পারবেন। নতুন বেতন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মীদের মূল বেতন ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। এর পাশাপাশি আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতার পরিমাণও সমন্বয় করা হবে। নতুন কাঠামোতে মাসিক পেনশনের সর্বোচ্চ সীমা ৭০ হাজার ২০০ টাকা এবং সর্বনিম্ন ১৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। চাকরির আরও তথ্য: নবম জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা ৫ শতাংশ কমানো হয়েছে। চাকরির আরও তথ্য: সিনিয়র অফিসারের ৯০৩ পদ, এমসিকিউর প্রস্তুতিতে যে যে কৌশল অবলম্বন করা যেতে পারে। চাকরির আরও তথ্য: একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল আজ রাতে, শিক্ষার্থীরা পাবে দুই ভাবে। চাকরির আরও তথ্য: সিভিতে যেসব দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০