
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসলে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি তাঁকে হতে হবে না। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের কর্মকাণ্ড নিয়ে ব্রিফিংকালে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথা জানান। তিনি স্পষ্ট করেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরলে প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাঁর বিচার নিশ্চিত করা হবে। উনি কোনো রকম বেআইনি কিছু ফেস করবেন না।”।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে উপদেষ্টা বলেন, তিনি ফিরে আসলে আমরা খুশিই হব। তাকে জোর করে আনতে হবে না। তিনি বর্তমানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাই দেশে ফেরার পর আইনি কাঠামো অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ধরনের বিচারবহির্ভূত পরিস্থিতি বা বেআইনি আচরণ তাঁর সঙ্গে করা হবে না বলে তিনি আশ্বস্ত করেন।
জাহেদ উর রহমান আরও বলেন, শেখ হাসিনা নিজের শাসনামলে ন্যায়বিচার নিশ্চিত করেননি, তবে সরকার তাঁকে সুষ্ঠু আইনি প্রক্রিয়ার সুযোগ দেবে। তিনি বলেন, উনি ন্যায়বিচার করেননি, আমরা করছি। তবে শেখ হাসিনা আদৌ দেশে ফিরবেন কি না, তা নিয়ে নিজের সংশয়ের কথা প্রকাশ করে উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলতে থাকবে। এছাড়া তাঁর ভাষ্যমতে, দেশে ফিরে আসলে তিনি সরাসরি আইনি লড়াইয়ের মুখোমুখি হবেন এবং সরকার আইন অনুযায়ী সকল ব্যবস্থা নেবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০