
দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির শুনানি শেষে এই আদেশ দেন। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন। ছবি: ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ডিবি—এই নিউজ থেকে ছবি নিন।
তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালত দিলীপ কুমারকে সশরীরে হাজির করে শুনানির জন্য আজকের দিনটি নির্ধারণ করেছিলেন। শুনানির সময় আসামির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ১৯ অক্টোবর রাজধানীর বনানী থেকে দিলীপ কুমারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর সিআইডির তদন্তাধীন একটি মানি লন্ডারিং মামলায় তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানকালে একটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো দরকার। পরে জুলাই গণ–অভ্যুত্থানকালের একটি হত্যাচেষ্টা মামলায় তাঁর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান দিলীপ কুমার আগরওয়ালা।
তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে এর আগেও ৬৭৮ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা হয়েছে যা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনুসন্ধান করছে। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০