দীর্ঘ বিরতির পর ‘লোকে বলে ভুল’ নিয়ে ফিরছেন সানি

প্রকাশ:
Print news

ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘ প্রায় এক বছর নতুন কোনো গান প্রকাশ করতে পারেননি কণ্ঠশিল্পী সানি আজাদ। বিরতি কাটিয়ে ‘লোকে বলে ভুল’ শিরোনামের একটি নতুন গান নিয়ে আবারো সংগীতাঙ্গনে ফিরছেন তিনি। গানটি প্রকাশের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

শেখ আলমাছের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এফএ প্রিতম। এতে সানি আজাদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন প্রিতম নিজেও। গানটির মিক্স ও মাস্টারিংয়ের দায়িত্বে ছিলেন ওয়াহেদ শাহীন। শিল্পী জানিয়েছেন, গানটির মিউজিক ভিডিওর শুটিং ইতিমধ্যে শেষ করা হয়েছে। আগামী ১৫ অক্টোবর সানি আজাদের জন্মদিন উপলক্ষে ‘সুরবিন্দু মিউজিক’ থেকে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

নিজের ফেরা নিয়ে সানি আজাদ বলেন, “ব্যক্তিগত ব্যস্ততার কারণে প্রায় এক বছর নতুন কোনো গান প্রকাশ করা হয়নি। তবে এখন থেকে নিয়মিতই শ্রোতাদের জন্য গান প্রকাশ করব। আরও বেশ কয়েকটি গান প্রকাশের প্রস্তুতি চলছে।” গানটির কথা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানান, প্রিতমের করা সংগীতায়োজনটিও বেশ চমৎকার হয়েছে।

গানটি নিয়ে ইতিবাচক প্রত্যাশা ব্যক্ত করেছেন গীতিকার শেখ আলমাছ। তিনি বলেন, “সানি আজাদ গানটি অসাধারণ গেয়েছেন। নতুন এই গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।”

শেয়ার করুন
শিরোনাম :
পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান, বাদ পড়লেন সালমান বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে বিশাল নিয়োগ দীর্ঘ বিরতির পর ‘লোকে বলে ভুল’ নিয়ে ফিরছেন সানি কৃতজ্ঞতা চর্চা কি দীর্ঘায়ু ও সুস্থ জীবনের চাবিকাঠি? শিশু অধিকার দিবস ও অ্যাকাডেমির ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী রাজধানীতে চার দিনে চাঁদাবাজিতে গ্রেপ্তার ৪১ দিনাজপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু উয়েফা নেশনস লীগে পর্তুগালের জয়, নকআউটে নিশ্চিত জায়গা নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সমাজসেবা অধিদপ্তরে একটি পদে লড়ছেন ১৪৩০ জন প্রার্থী ‘ভারতে শান্তি নেই’, সঞ্জয়ের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক ইয়েমেনে হুতিদের হটিয়ে মোখা বন্দর পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর ঘুষ নেওয়ার দায় স্বীকার করলেন চুনারুঘাটের এএসআই, ভিডিও ভাইরাল এনসিএলে বরিশালের বিপক্ষে খুলনার বিশাল জয় মেসির বিদায়ী ম্যাচে লড়াইয়ের হুঙ্কার বেনিন গোলরক্ষকের ৪৯তম বিসিএস: আরও ৪০ জনের নিয়োগে প্রজ্ঞাপন জারি দশ বছরের সম্পর্কের ইতি টানলেন প্রীতম-শেহতাজ তেলে জালিয়াতি: তারাগঞ্জে পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা মন্ত্রিসভার আজ চিকিৎসায় নোবেল ঘোষণা: আলোচনায় যেসব বৈজ্ঞানিক গবেষণা পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান, বাদ পড়লেন সালমান বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে বিশাল নিয়োগ দীর্ঘ বিরতির পর ‘লোকে বলে ভুল’ নিয়ে ফিরছেন সানি কৃতজ্ঞতা চর্চা কি দীর্ঘায়ু ও সুস্থ জীবনের চাবিকাঠি? শিশু অধিকার দিবস ও অ্যাকাডেমির ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী রাজধানীতে চার দিনে চাঁদাবাজিতে গ্রেপ্তার ৪১ দিনাজপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু উয়েফা নেশনস লীগে পর্তুগালের জয়, নকআউটে নিশ্চিত জায়গা নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ সমাজসেবা অধিদপ্তরে একটি পদে লড়ছেন ১৪৩০ জন প্রার্থী ‘ভারতে শান্তি নেই’, সঞ্জয়ের মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক ইয়েমেনে হুতিদের হটিয়ে মোখা বন্দর পুনর্দখলের দাবি সরকারি বাহিনীর ঘুষ নেওয়ার দায় স্বীকার করলেন চুনারুঘাটের এএসআই, ভিডিও ভাইরাল এনসিএলে বরিশালের বিপক্ষে খুলনার বিশাল জয় মেসির বিদায়ী ম্যাচে লড়াইয়ের হুঙ্কার বেনিন গোলরক্ষকের ৪৯তম বিসিএস: আরও ৪০ জনের নিয়োগে প্রজ্ঞাপন জারি দশ বছরের সম্পর্কের ইতি টানলেন প্রীতম-শেহতাজ তেলে জালিয়াতি: তারাগঞ্জে পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা মন্ত্রিসভার আজ চিকিৎসায় নোবেল ঘোষণা: আলোচনায় যেসব বৈজ্ঞানিক গবেষণা