দায়িত্ব পালনে সাফল্য, শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন একরামুল হোসাইন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএমকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত করা হয়েছে। অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সামগ্রিক কর্মতৎপরতার স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জেলা পুলিশ লাইনের ড্রিলশেডে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিশ্বাস এর সভাপতিত্ব মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং সিভিল স্টাফগণ।
সভায় সকল পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের নিকট হতে তাঁদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা এবং কল্যাণ সংক্রান্ত বিষয় সম্পর্কে অবহিত হন এবং উত্থাপিত সমস্যাসমূহ গুরুত্ব সহকারে শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বপূর্ণ কর্মসম্পাদনের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে সম্মাননা স্মারক এবং উপহার সামগ্রী প্রদান করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের জেলার সকল ইউনিট প্রধানবৃন্দের উপস্থিতে কনফারেন্স রুমে জুলাই/২০২৬ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভার সভাপতিত্ব করেন পুলিশ সুপার।
সভাকক্ষে সাফল্যের স্বীকৃতিস্বরূপ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন পিপিএম এর হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, ৫ থানার ওসিসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে জনকল্যাণমূলক ও গণমুখী পুলিশিং সেবা নিশ্চিত করা এবং কর্মরত সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
জানা যায়, জুলাই মাসের অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, প্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও বিভিন্ন সেবামুলক কার্যক্রম পর্যালোচনা করা হয়। এসব সূচকে চাঁপাইনাববগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন মো. একরামুল হোসাইন।
পুরস্কার প্রাপ্তির পর অনুভুতি জানতে চাইলে ওসি একরামুল হোসাইন বলেন, এ সম্মাননা শুধু আমার একার নয়, এটি পুরো সদর মডেল থানার প্রতিটি সদস্যের সম্মিলিত পরিশ্রমের ফল। পুলিশ সুপার স্যারের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের মানুষের শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় দায়িত্বশীল থাকার চেষ্টা করি। এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, পুলিশের কর্মস্পৃহা, কাজের স্বীকৃতি এবং নৈতিক মনোবল বাড়াতে ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের ক্রেস্ট ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। এখন পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজ করার প্রতিযোগিতা চলে এসেছে। যারা ভালো কাজ করছেন, তাদের আরও বেশি পুরস্কার দেওয়া হবে। যারা অপরাধ করবে, তাদের শাস্তির আওতায় আনা হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০