
ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে দেশের প্রতিটি নাগরিক ও পরিবারকে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় নিয়ে নিজেদের আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রতিদিন চলাচলের পথ ও ঘরের আনাচকানাচে জমে থাকা পানিই ডেঙ্গু মশার প্রধান প্রজননস্থল। তাই কেবল টিকার ওপর নির্ভর না করে আবর্জনা ও জমে থাকা পানি পরিষ্কারের মাধ্যমে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করাই সবচেয়ে কার্যকর উপায়। বুধবার (১৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন, ‘‘আসুন, আমরা প্রত্যেক ব্যক্তি ও পরিবার সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিয়ে আমাদের ঘরবাড়ি, আশপাশের এলাকা এবং প্রতিদিন চলাচলের পথে যেসব স্থানে ডেঙ্গু মশার।
দেশের বিভিন্ন বয়সী মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার পাশাপাশি প্রাণ হারাচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি সবাই মিলে এমন জটিল সমস্যার মোকাবিলা করতে পারি, তবে বহু স্বজনের প্রাণহানি রোধ করা সম্ভব হবে। তিনি বলেন, দেশের মানুষ ঐতিহাসিকভাবেই যেকোনো বড় সংকটে ঐক্যবদ্ধ হয়েছে। এর আগে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সফল করা সম্ভব হয়েছে মূলত জনগণের সম্মিলিত অংশগ্রহণের কারণেই। সেই একই ঐক্যের শক্তি দিয়ে ডেঙ্গুর মতো সমস্যাও সমাধান করা সম্ভব বলে তিনি মনে করেন। সবাই চেষ্টা করলে আগামী দিনে ডেঙ্গুর অভিশাপ থেকে বহু মানুষের প্রাণ রক্ষা করতে পারব।’’।
পরিচ্ছন্নতা অভিযানে সমাজের বিভিন্ন অংশকে যুক্ত করার ওপর জোর দিয়ে তিনি উল্লেখ করেন, দেশে আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের প্রায় ৪০ লাখ সক্রিয় সদস্য রয়েছেন। এই শিক্ষার্থীরা গত এক মাস ধরে প্রতি শনিবার দেশজুড়ে ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজে অংশ নিচ্ছেন। বিভিন্ন পরীক্ষার তথ্যানুযায়ী, ডেঙ্গুর টিকার কার্যকারিতা সীমিত, তাই প্রজননস্থল ধ্বংস করাই বর্তমানে সবচেয়ে কার্যকর পন্থা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, সরকার তখনই সফল হয় যখন তারা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই বর্তমান সরকার সব জাতীয় সমস্যা সমাধানে বদ্ধপরিকর। পরিশেষে, ডেঙ্গুর অভিশাপ থেকে দেশবাসীকে মুক্ত করতে প্রতিটি পরিবারকে সচেতন ও সক্রিয় হওয়ার অনুরোধ জানান তিনি। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), স্কাউটস, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের মতো বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সদস্যের সংখ্যা প্রায় ৪০ লাখ।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০