ঝিনাইদহে এনআরবিসি ব্যাংকের ৩৫ কোটি টাকার কৃষিঋণ বিতরণ

প্রকাশ:
Print news

কৃষাণ-কৃষাণী ও উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এনআরবিসি ব্যাংকের অর্থায়নে ঝিনাইদহে প্রকাশ্যে কৃষিঋণ ও পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার ঝিনাইদহে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসিও ইকোনমিক হেল্থ এডুকেশন অর্গানাইজেশন (সিও)-এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

সিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি-১) প্রধান তনুশ্রী মিত্র, খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিম, হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক মো. জামাল উদ্দিনসহ ব্যাংক ও সিও-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের লক্ষ্যে ৫০০ জন কৃষক, কৃষাণী ও উদ্যোক্তার মধ্যে সর্বমোট ৩৫ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করা হয়। পাশাপাশি উপকারভোগীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে পুষ্টিকর খাবারও বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কৃষি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে এনআরবিসি ব্যাংক ধারাবাহিকভাবে কৃষিঋণসহ বিভিন্ন আর্থিক সেবা প্রদান করে আসছে।”

তিনি আরও বলেন, “এনআরবিসি ব্যাংক কৃষিঋণ, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পঋণ (সিএমএসএমই), আর্থিক অন্তর্ভুক্তি এবং সামাজিক দায়বদ্ধতামূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, সহজ শর্তে কৃষিঋণ প্রাপ্তি কৃষকদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি উপকারভোগীদের মধ্যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে কৃষিঋণের চেক ও পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। এ সময় ঋণগ্রহীতারা ব্যাংকের এ উদ্যোগের প্রশংসা করেন এবং কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন
শিরোনাম :
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে: জাতিসংঘ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্টের ধন্যবাদ দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ জন চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট দূর করতে নতুন পিপিপি মডেলের উদ্যোগ এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে ব্যর্থতা: বাংলাদেশ দলের কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি মেক্সিকোতে মিউজিশিয়ান জোনাতন মেলেন্দে ও তার পরিবারের মর্মান্তিক পরিণতি নিয়ে তদন্ত আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপের ডিন হলেন অধ্যাপক ইমরান রহমান গণভোটের রায় বাস্তবায়নে গুরুত্বারোপ জামায়াত আমিরের, রাজনীতিতে সংকটের আশঙ্কা এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে ব্যর্থতার পর বরখাস্ত কোচ জেরার্ড জোন্স রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর: উৎসবের আমেজে প্রস্তুত পুরো জেলা কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাসানের দুর্দান্ত বোলিংয়ে লিড পেল কেন্ট ভারতে জেন-আলফাদের নতুন আন্দোলন: সরকারি স্কুলের জরাজীর্ণ দশা নিয়ে সরব খুদে শিক্ষার্থীরা ৫০তম বিসিএসের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনাবলি প্রকাশ মুক্তির ৯ দিনে বিশ্বজুড়ে কত কোটি টাকা আয় করল যশের ‘টক্সিক’? পাকিস্তানকে হাসির পাত্রে পরিণত করেছে পিসিবি, তোপ দাগলেন নাসের হুসেইন মির্জা ফখরুলকে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন নেপালে বন্যায় সুড়ঙ্গে আটকা পড়ার ৯ দিন পর জীবিত উদ্ধার ২ শ্রমিক কাতারে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণে জেল-জরিমানার সতর্কতা নেপালে বন্যা ও ভূমিধস: নিখোঁজ স্বজনদের খোঁজে হাসপাতালের দেয়ালে শত শত ছবি বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে: জাতিসংঘ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্টের ধন্যবাদ দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ জন চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট দূর করতে নতুন পিপিপি মডেলের উদ্যোগ এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে ব্যর্থতা: বাংলাদেশ দলের কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি মেক্সিকোতে মিউজিশিয়ান জোনাতন মেলেন্দে ও তার পরিবারের মর্মান্তিক পরিণতি নিয়ে তদন্ত আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপের ডিন হলেন অধ্যাপক ইমরান রহমান গণভোটের রায় বাস্তবায়নে গুরুত্বারোপ জামায়াত আমিরের, রাজনীতিতে সংকটের আশঙ্কা এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে ব্যর্থতার পর বরখাস্ত কোচ জেরার্ড জোন্স রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর: উৎসবের আমেজে প্রস্তুত পুরো জেলা কাউন্টি চ্যাম্পিয়নশিপে হাসানের দুর্দান্ত বোলিংয়ে লিড পেল কেন্ট ভারতে জেন-আলফাদের নতুন আন্দোলন: সরকারি স্কুলের জরাজীর্ণ দশা নিয়ে সরব খুদে শিক্ষার্থীরা ৫০তম বিসিএসের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনাবলি প্রকাশ মুক্তির ৯ দিনে বিশ্বজুড়ে কত কোটি টাকা আয় করল যশের ‘টক্সিক’? পাকিস্তানকে হাসির পাত্রে পরিণত করেছে পিসিবি, তোপ দাগলেন নাসের হুসেইন মির্জা ফখরুলকে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতৃত্বের অভিনন্দন নেপালে বন্যায় সুড়ঙ্গে আটকা পড়ার ৯ দিন পর জীবিত উদ্ধার ২ শ্রমিক কাতারে অনুমতি ছাড়া ছবি ও ভিডিও ধারণে জেল-জরিমানার সতর্কতা নেপালে বন্যা ও ভূমিধস: নিখোঁজ স্বজনদের খোঁজে হাসপাতালের দেয়ালে শত শত ছবি