
চীনে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং দুই দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষা খাতে যৌথ উদ্যোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।
বুধবার চীনের গুয়াংজুতে আয়োজিত ‘চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা মধ্যাহ্নভোজ’ অনুষ্ঠানে এসব বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে আনহুই নরমাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট এবং জিয়াংসি সাইন্স এন্ড টেকনোলজি নর্মাল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট উল্লেখযোগ্য। উভয় দেশের প্রতিনিধিরা শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০